এক ঘণ্টায় আট ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র
এক ঘণ্টায় আট ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র হাওয়াই-টেক্সাসে বেশি অনুভূত কম্পন বড় ক্ষয়ক্ষতি নেই
এক ঘণ্টার ব্যবধানে একাধিক ভূমিকম্পে কেঁপে উঠেছে United States। দেশটির অন্তত চারটি অঙ্গরাজ্য ও একটি সংলগ্ন অঞ্চলে পৃথক আটটি ভূকম্পন রেকর্ড করা হয়েছে। যদিও এসব ভূমিকম্পের মাত্রা ছিল নিম্নস্তরের, তবুও হঠাৎ ঘনঘন কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা United States Geological Survey (ইউএসজিএস) জানায়, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ অঙ্গরাজ্য Hawaii-এর পাহালা ও নালেহু এলাকায় যথাক্রমে ২.০ ও ২.৩ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে নালেহুর কম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে। আগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চল হওয়ায় হাওয়াইয়ে এ ধরনের মৃদু কম্পন প্রায়ই ঘটে থাকে।একই সময়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য Texas-এর পেকোস মেন্টোন ও ফোর্ট স্টকটন এলাকায় ভূকম্পন রেকর্ড করা হয়। ফোর্ট স্টকটনের ভূমিকম্পটি ছিল মাত্র ৪ কিলোমিটার গভীরে, যা অগভীর হওয়ায় স্থানীয়ভাবে বেশি অনুভূত হয় এবং বাসিন্দাদের মধ্যে কিছু সময়ের জন্য উদ্বেগ সৃষ্টি করে।এ তালিকায় বাদ যায়নি ভূমিকম্পপ্রবণ অঙ্গরাজ্য Alaska। রাজ্যের বিগ লেক ও উইলো অঞ্চলে যথাক্রমে ২.২ ও ১.৬ মাত্রার দুটি কম্পন রেকর্ড করা হয়েছে। এছাড়া ক্যারিবীয় অঞ্চলের মার্কিন ভূখণ্ড Puerto Rico-এর গুয়ানিকা এলাকাতেও ১.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
বিশেষজ্ঞরা বলছেন রিখটার স্কেলে ২.৫-এর নিচের ভূমিকম্প সাধারণত ক্ষতিকর নয় এবং অনেক সময় মানুষ তা অনুভবও করতে পারে না। যুক্তরাষ্ট্রের বিস্তৃত ভৌগোলিক অবস্থান ও বিভিন্ন টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে স্বল্পমাত্রার ভূমিকম্প প্রায়ই ঘটে থাকে।এ ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্বল্প সময়ের ব্যবধানে একাধিক কম্পনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ৪৩টি দেশের তরুণ-তরুণীরা একত্রিত হয়ে শান্তি, সহাবস্থান ও পারস্পরিক বোঝাপড়ার মূল্যবোধ অন্বেষণ করেছেন। আন্তর্জাতিক...
অক্টোবর ৫, ২০২৬
ভূমিকম্পের পর আকস্মিক বন্যা ও ধস: নেপালে ২৯১ বিদেশি সহ প্রায় ৪০০ পর্যটক নিখোঁজ। আন্তর্জাতিক ডেস্ক: নেপাল ও চীনের তিব্বত সীমান্তবর্তী রাসুয়া...
আগস্ট ২৭, ২০২৬

