বিশ্বব্যাপী ফেসবুকে কারিগরি ত্রুটি, ব্যবহারকারীদের ভোগান্তি
বিশ্বব্যাপী ফেসবুকে কারিগরি ত্রুটি, ব্যবহারকারীদের ভোগান্তি
বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ হঠাৎ করেই কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ব্যাপক ভোগান্তির মুখে পড়েছেন।শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ সমস্যার শুরু হয় বলে ব্যবহারকারীরা জানান। হঠাৎ করেই অনেকেই নিজেদের অ্যাকাউন্টে লগইন করতে সমস্যার সম্মুখীন হন। পাশাপাশি নতুন কোনো কনটেন্ট ছবি বা ভিডিও আপলোড করতেও ব্যর্থ হচ্ছেন অনেকে।অন্যদিকে নিউজফিড রিফ্রেশ করতে গেলে ত্রুটির বার্তা দেখাচ্ছে। কারও কারও ক্ষেত্রে আবার পুরোনো পোস্ট ও ছবি বারবার প্রদর্শিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ কারিগরি সমস্যার কারণ সম্পর্কে Facebook কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
Tags:
বিশ্বব্যাপী
ফেসবুকে
কারিগরি
ত্রুটি
ব্যবহারকারীদের
ভোগান্তি
বিশ্বের
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বি...
আগস্ট ২৭, ২০২৬
যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান প্যালান্টির টেকনোলজিস ত্রৈমাসিক আয়ের রিপোর্ট প্রকাশের পর শেয়ারের দাম ১৪ শতাং...
আগস্ট ৪, ২০২৬

