সৌদি আরবে আবারও বড় মাদকচালান জব্দ
সৌদি আরবের যাকাত, ট্যাক্স ও কাস্টমস অথরিটি দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক চোরা–চালানের চেষ্টা ব্যর্থ করেছে। আলদুরা এবং এমটি কোয়ার্টার—এই দুই গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংয়ে অভিযানে মোট ৩ হাজার ৩৫৪টি ক্যাপটাগন পিল এবং ২১ কেজির বেশি মেথামফিটামিন (সাবু) জব্দ করা হয়।
অথরিটির মুখপাত্র হামুদ আল হারবি জানান, প্রথম ঘটনাটি ঘটে আলদুরা ক্রসিংয়ে। সেখানে একটি গাড়ির জ্বালানি ট্যাংকের ভেতরে অত্যন্ত দক্ষতার সঙ্গে লুকানো অবস্থায় ক্যাপটাগন পিলগুলো পাওয়া যায়। দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় এমটি কোয়ার্টার ক্রসিংয়ে, যেখানে রাজ্যে প্রবেশকারী একটি ট্রাক থেকে জব্দ করা হয় ২১ কেজিরও বেশি সাবু।
তিনি বলেন, মাদক ও অন্যান্য নিষিদ্ধ পদার্থের প্রবেশ ঠেকাতে সংস্থাটি সর্বোচ্চ সতর্ক আছে এবং কাস্টমস নিয়ন্ত্রণ আরও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। চোরা–চালান দমন ও জাতীয় অর্থনীতি রক্ষায় জনসাধারণের সহযোগিতাও কামনা করেছে কর্তৃপক্ষ।
যে কোনো সন্দেহজনক কার্যকলাপ নিরাপত্তা হটলাইন বা ইমেইলে জানানো হলে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। সঠিক তথ্য প্রমাণিত হলে দেওয়া হবে আর্থিক পুরস্কারও।
সৌদি আরবে মিসাইল হামলায় টাঙ্গাইলের রেমিট্যান্স যোদ্ধা নিহত সৌদি আরবের আল-খারিজ শহরে ইরানের সাম্প্রতিক মিসাইল হামলায় মো:মোশারফ হোসেন (৪০) নাম...
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াইল গ্রামের প্রবাসী আমিনুল সিদ্দিকীকে দক্ষিণ আফ্রিকায় গু লি করে হ- ত্যা করেছে দু/র্বৃ/ত্তরা। স্থানীয় সূত্রে...
-
পর্তুগাল বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, পোস্টাল ভোটিং সচেতনতা ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
-
পর্তুগাল বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস, পোস্টাল ভোটিং সচেতনতা বৃদ্ধি ও বেগম জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ।
-
মালদ্বীপে ১ কোটি ৩০ লক্ষ সিগারেট চুরি : বাংলাদেশি মো. আল আমিন গ্রেপ্তার

