আন্তর্জাতিক

দিল্লির পর এবার জম্মু–কাশ্মীরে শক্তিশালী বিস্ফোরণ, নিহত অন্তত ৯

মুক্তধ্বনি আন্তর্জাতিক ডেস্ক
মুক্তধ্বনি আন্তর্জাতিক ডেস্ক অনলাইন
নভেম্বর ১৬, ২০২৫
দিল্লির পর এবার জম্মু–কাশ্মীরে শক্তিশালী বিস্ফোরণ, নিহত অন্তত ৯

জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের কাছে নওগ্রাম পুলিশ স্টেশনে জব্দ করা বিস্ফোরকের বিশাল স্তুপ হঠাৎ বিস্ফোরিত হয়ে অন্তত ৯ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী, শুক্রবার রাতে ফরিদাবাদ থেকে আনা বিস্ফোরক পরীক্ষা করছিলেন পুলিশ ও ফরেন্সিক কর্মীরা—তখনই ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা।

নিহতদের বেশিরভাগই পুলিশ সদস্য এবং ফরেন্সিক বিশেষজ্ঞ। শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তাও ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের সেনাবাহিনীর একটি হাসপাতাল এবং শেরি কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে এলাকাটি ঘিরে ফেলেছে প্রশাসন।

সম্প্রতি নওগ্রাম এলাকায় জয়েশ-ই-মোহাম্মদের পোস্টার লাগানোর ঘটনার তদন্তে যে নেটওয়ার্ক ধরা পড়ে, সেখান থেকেই উদ্ধার হয়েছিল প্রায় ৩ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেটসহ বিপুল বিস্ফোরক। এ ঘটনায় কয়েকজন চিকিৎসককে গ্রেপ্তার করা হয়, যাদের একজন আদিল আহমেদ রাথের—সিসিটিভিতে পোস্টার লাগাতে দেখা যায় তাকে। তার তথ্যের ভিত্তিতেই ডাক্তার মুজাম্মিল শাকিল ও শাহিন সাঈদসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করে যৌথ নিরাপত্তা বাহিনী।

যুদ্ধস্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ সিউলে বিশ্ব যুবদের শান্তির মূল্য আবিষ্কার, সাংস্কৃতিক ঐতিহ্যের আলোকে শান্তি ও সহাবস্থানের নতুন উপলব্ধি, নিজ নিজ দেশে শান্তি কার্যক্রমে যুক্ত হওয়ার অঙ্গীকার HWPL ইন্টারন্যাশনাল ইয়ুথ পিস প্রোগ্রাম সিউলে অনুষ্ঠিত, বাংলাদেশসহ ৪৩ দেশের অংশগ্রহণ

এই নেটওয়ার্কের সূত্র ধরেই দিল্লির লালকেলার কাছে আই২০ গাড়ি বিস্ফোরণের ঘটনায়ও গুরুত্বপূর্ণ তথ্য পায় তদন্তকারীরা। সেই বিস্ফোরণে ১৩ জন নিহত হন, আহত হন ২০ জনের বেশি।

জাতীয় তদন্ত সংস্থার ধারণা, আতঙ্কে সন্দেহভাজন ব্যক্তি ভুলভাবে আইইডি তৈরি করেছিল, যার ফলেই দুই জায়গার বিস্ফোরণ ঘটে। পুরো নেটওয়ার্ক পুনরায় পর্যালোচনা করছে তারা।

আন্তর্জাতিক

যুদ্ধস্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ সিউলে বিশ্ব যুবদের শান্তির মূল্য আবিষ্কার, সাংস্কৃতিক ঐতিহ্যের আলোকে শান্তি ও সহাবস্থানের নতুন উপলব্ধি, নিজ নিজ দেশে শান্তি কার্যক্রমে যুক্ত হওয়ার অঙ্গীকার HWPL ইন্টারন্যাশনাল ইয়ুথ পিস প্রোগ্রাম সিউলে অনুষ্ঠিত, বাংলাদেশসহ ৪৩ দেশের অংশগ্রহণ

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ৪৩টি দেশের তরুণ-তরুণীরা একত্রিত হয়ে শান্তি, সহাবস্থান ও পারস্পরিক বোঝাপড়ার মূল্যবোধ অন্বেষণ করেছেন। আন্তর্জাতিক...

অক্টোবর ৫, ২০২৬
ভূমিকম্পের পর আকস্মিক বন্যা ও ধস নেপালে ২৯১ বিদেশি সহ প্রায় ৪০০ পর্যটক নিখোঁজ। ভূমিকম্পের পর আকস্মিক বন্যা ও ধস নেপালে ২৯১ বিদেশি সহ প্রায় ৪০০ পর্যটক নিখোঁজ।

ভূমিকম্পের পর আকস্মিক বন্যা ও ধস: নেপালে ২৯১ বিদেশি সহ প্রায় ৪০০ পর্যটক নিখোঁজ। আন্তর্জাতিক ডেস্ক: নেপাল ও চীনের তিব্বত সীমান্তবর্তী রাসুয়া...

আগস্ট ২৭, ২০২৬

0 মন্তব্য