- প্রচ্ছদ
- ভিডিও বিস্তারিত
টাঙ্গাইলের কালিহাতীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর, উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন কালিহাতী আর্মি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ইশতিয়াক হোসেন নাসিফ, সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা এবং কালিহাতী থানার ওসি মাহবুবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রদীপ ব্যানার্জী নীরু, সদস্য সচিব প্রবাল ভট্টাচার্য মানিক, রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সরকারি কর্মকর্তা এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
সভায় ইউএনও খায়রুল ইসলাম বলেন— প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক দল গঠন এবং সূর্যাস্তের আগে বিসর্জন সম্পন্ন করতে হবে।
তিনি আরও সতর্ক করেন— নৌকায় অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না।
ওসি মাহবুবুর রহমান আশ্বাস দেন— যেকোনো নিরাপত্তা-সংক্রান্ত ঘটনায় মাত্র পাঁচ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাবে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রদীপ ব্যানার্জী নীরু বলেন— প্রতিমার নিরাপত্তা নিশ্চিত না হলে পূজা অনুষ্ঠান না করাই উত্তম।
সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়, যাতে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করা যায়।
সর্বাধিক পঠিত
-
১
ডুমুরিয়ায় ৪৫ গ্রাম গাঁজাসহ একজন গ্রেফতার
-
২
রাজনীতি অর্থ উপার্জনের পথ নয়, মানুষের সেবা করার মাধ্যম’—বিএনপি নেতা আব্দুল হাই (কালু)
-
৩
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১
-
৪
বোয়ালখালীতে হাজী আবুল কালাম আবুর মৃত্যুতে ভদন্ত দীপানন্দ মহাস্থবিরের শোক প্রকাশ
-
৫
খুলনায় ছেলে হত্যার পর এবার বাবা আফতাব ঢালীকে গুলি করে হত্যা
Recent post
নেত্রকোনার দুর্গাপুরে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও পরিবেশ সুরক্ষায় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি। বৃহস্পতিবার বিকেলে ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা যুবদলের উদ্যোগে ও কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে গাছের চারা রোপণ করা হয়। বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ ও সবুজ পরিবেশ গড়তে তরুণ প্রজন্মকে সচেতন করার পাশাপাশি সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ধ্বংসের পথে হেমনগর জমিদার বাড়ি | সরকারি হস্তক্ষেপের দাবি | Hemnagar Zamindar House
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা | নিহত ৯৮, নিখোঁজ শত শত
কাবারিয়াবাড়িয়ায় ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা শুরু
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ৩ নং ঝাওয়াইল ইউনিয়নের পাকুটিয়ায় অনুষ্ঠিত হলো বিএনপির উত্সবমুখর উঠান বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুস সালাম পিন্টু, সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান, মোহাম্মদ জাকির হাসান লেলিন এবং মোঃ মাসুদ হাসান মনি। উঠান বৈঠকের সঞ্চালক ছিলেন খন্দকার মাহবুবুর রহমান টুটুল। নেতারা আসন্ন নির্বাচনে দলের প্রস্তুতি, এলাকায় উন্নয়ন এবং ভোটারদের সঙ্গে সংযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। এই বৈঠক এলাকায় রাজনৈতিক উদ্দীপনা সৃষ্টি করেছে এবং বিএনপির নির্বাচনী প্রচারণাকে আরও শক্তিশালী করেছে।
গোপালপুরে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল জনসমাবেশ ও আখেরি মিছিল | Jamaat Rally
চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | Rally & Meeting
সরিষাবাড়ীতে ধানের শীষের পথসভা জনসমাবেশে পরিণত | শামীম তালুকদার
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ইমাম আলী বাইতুল কুরআন বালক বালিকা মাদ্রাসা (মাদারিয়া)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। দিনব্যাপী এই আয়োজনে মাদ্রাসার বিভিন্ন বিভাগের ছাত্র ও ছাত্রীরা আলাদা আলাদাভাবে অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আজাদ, মাদ্রাসার পরিচালক শেখ মাহদী হাসান শিবলী, প্রধান শিক্ষক মুফতি রবিউল ইসলামসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কোরআনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে এই আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও শিক্ষামূলক ও স্থানীয় খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
টাঙ্গাইল-জামালপুর জেলা প্রেস ক্লাবের যাত্রা শুরু | সত্য প্রকাশে অবিচল
ফরিদুল কবির তালুকদার শামিমের ধানের শীষ নির্বাচনী পথসভা | পিংনা, জামালপুর


