সুনামগঞ্জ মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ১২ বোতল ভারতীয় মাদকসহ একজন আটক,থানায় মামলা দায়ের

2.53K দেখুন মুক্তধ্বনি ডেক্স অক্টোবর ৯, ২০২৫

সুনামগঞ্জ মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথের নেতৃত্বে অভিযান চালিয়ে ১২ বোতল ভারতীয় মাদকসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম মোঃ নাছির মিয়া। সে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ভৈষেরপাড় গ্রামের সৈয়দ আলীর ছেলে। আজ বৃহস্পতিবার সকালে মাদক ব্যবসায়ী নাছির মিয়া অবৈধ এই ভারতীয় মদ নিয়ে নিজ এলাকা থেকে শহরের প্রবেশের পর পবণ কমিউনিটি সেন্টারের দিকে আসার সময় তকে মাদকসহ আটক করা হয়। মাদকদ্রæব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক(বিএমসি) সেন্টু রঞ্জন নাথের নেতৃত্বে মাদকদ্রব্য অফিসার উপ পরিদর্শক আব্দুল কাদির, উপ পরিদর্শক মনিতা সিনহা,এ এস আই আনিস,কনস্টেবল মোস্তাকিন ও বাজিন্দ্র সরকার অমিত মিলে গোপন সংবাদের ভিত্তিতে পবণ কমিউনিটি সেন্টারে ওৎপেতে থাকা অবস্থায় এই মাদক কারবারী নাছির মিয়াকে হাতেনাতে বোতলসহ আটক করেন। স্থানীয় সূত্রে জানা যায়,সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আরেক মাদক কারবারী নাছিম মিয়ার মাধ্যমে আটককৃত নাছির মিয়া এই ১২ বোতল ভারতীয় মদ নিয়ে সুনামগঞ্জে এসেছিলেন এক মাদক সেবনকারীর নিকট বিক্রি করতে। আটককৃত ভারতীয় এই মদের দাম আনুমানিক ১২ হাজার টাকার উপরে হবে। এই ঘটনায় সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সেন্টুর রঞ্জন নাথ বাদি হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন এবং আটককৃত যুবককে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপরে সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সেন্টুর রঞ্জন নাথ বলেছেন,নেশা জাতীয় যেকোন অপরাধ প্রতিরোধ করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা তৎপর রয়েছে। ভয়েসওভার লিখুন ভিডিও নিউজের জন্য

Recent post

দুর্গাপুরে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ | শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতা কর্মসূচি

নেত্রকোনার দুর্গাপুরে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও পরিবেশ সুরক্ষায় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি। বৃহস্পতিবার বিকেলে ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা যুবদলের উদ্যোগে ও কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে গাছের চারা রোপণ করা হয়। বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ ও সবুজ পরিবেশ গড়তে তরুণ প্রজন্মকে সচেতন করার পাশাপাশি সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

129 দেখুন মুক্তধ্বনি ডেক্স সেপ্টেম্বর ১২, ২০২৬

ধ্বংসের পথে হেমনগর জমিদার বাড়ি | সরকারি হস্তক্ষেপের দাবি | Hemnagar Zamindar House

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা | নিহত ৯৮, নিখোঁজ শত শত

কাবারিয়াবাড়িয়ায় ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা শুরু

কাবারিয়াবাড়িয়ায় ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা শুরু

গোপালপুরে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক | নেতাদের ভোটার সংযোগ

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ৩ নং ঝাওয়াইল ইউনিয়নের পাকুটিয়ায় অনুষ্ঠিত হলো বিএনপির উত্সবমুখর উঠান বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুস সালাম পিন্টু, সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান, মোহাম্মদ জাকির হাসান লেলিন এবং মোঃ মাসুদ হাসান মনি। উঠান বৈঠকের সঞ্চালক ছিলেন খন্দকার মাহবুবুর রহমান টুটুল। নেতারা আসন্ন নির্বাচনে দলের প্রস্তুতি, এলাকায় উন্নয়ন এবং ভোটারদের সঙ্গে সংযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। এই বৈঠক এলাকায় রাজনৈতিক উদ্দীপনা সৃষ্টি করেছে এবং বিএনপির নির্বাচনী প্রচারণাকে আরও শক্তিশালী করেছে।

4.78K দেখুন মুক্তধ্বনি ডেক্স ফেব্রুয়ারি ১০, ২০২৬

গোপালপুরে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল জনসমাবেশ ও আখেরি মিছিল | Jamaat Rally

চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | Rally & Meeting

সরিষাবাড়ীতে ধানের শীষের পথসভা জনসমাবেশে পরিণত | শামীম তালুকদার

ভূঞাপুরে মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা | শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ইমাম আলী বাইতুল কুরআন বালক বালিকা মাদ্রাসা (মাদারিয়া)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। দিনব্যাপী এই আয়োজনে মাদ্রাসার বিভিন্ন বিভাগের ছাত্র ও ছাত্রীরা আলাদা আলাদাভাবে অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আজাদ, মাদ্রাসার পরিচালক শেখ মাহদী হাসান শিবলী, প্রধান শিক্ষক মুফতি রবিউল ইসলামসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কোরআনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে এই আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও শিক্ষামূলক ও স্থানীয় খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

3.87K দেখুন মুক্তধ্বনি ডেক্স ফেব্রুয়ারি ৩, ২০২৬

টাঙ্গাইল-জামালপুর জেলা প্রেস ক্লাবের যাত্রা শুরু | সত্য প্রকাশে অবিচল

ফরিদুল কবির তালুকদার শামিমের ধানের শীষ নির্বাচনী পথসভা | পিংনা, জামালপুর

খালেদা জিয়ার স্মরণে সরিষাবাড়ীতে গণভোজ ও দোয়া মাহফিল

0 মন্তব্য