সারা দেশ

ধামইরহাটে দুর্নীতিগ্রস্ত সমাজসেবা কর্মকর্তার যোগদান ঠেকাতে ছাত্র-জনতার মানববন্ধন

Unknown reporter
Unknown reporter
আগস্ট ১৩, ২০২৫
ধামইরহাটে দুর্নীতিগ্রস্ত সমাজসেবা কর্মকর্তার যোগদান ঠেকাতে ছাত্র-জনতার মানববন্ধন

নওগাঁর ধামইরহাটে সদ্য বদলী হয়ে আসা এক সমাজসেবা কর্মকর্তাকে দুর্নীতিবাজ আখ্যায়িত করে তার যোগদান ঠেকাতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় ছাত্র জনতা।

 বুধবার (১৩ আগস্ট) দুপুর ২টার সময় উপজেলা পরিষদের সামনে 'ধামইরহাটের সর্বস্তরের সংগ্রামী ছাত্র-জনতা'র ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

নওগাঁর ধামইরহাটে সদ্য বদলী হয়ে আসা এক সমাজসেবা কর্মকর্তাকে দুর্নীতিবাজ আখ্যায়িত করে তার যোগদান ঠেকাতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় ছাত্র জনতা।

মোবাইলে ডেকে নিয়ে মুসলিম কলেজছাত্রীকে নিয়ে উধাও হিন্দু যুবক ১০দিনেও সন্ধান নেই মোবাইলে ডেকে নিয়ে মুসলিম কলেজছাত্রীকে নিয়ে উধাও হিন্দু যুবক ১০দিনেও সন্ধান নেই

এসময় বক্তারা বলেন, সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফের বিরুদ্ধে ২০২৩ সালে জেলার মহাদেবপুর উপজেলায় কর্মরত অবস্থায় ভুয়া এতিমখানা ও ভুয়া প্রতিবন্ধী দেখিয়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।  এবং তাকে সাজা স্বরূপ কক্সবাজারের পেকুয়া উপজেলাতে বদলি করা হয়। তার নামে মহাদেবপুর উপজেলায় রয়েছে অনেক অনিয়মের অভিযোগ। যা পরবর্তীতে প্রমাণিত হয়। তাই দুর্নীতিগ্রস্ত এমন কর্মকর্তাকে তারা নিজেদের উপজেলায় কোনভাবেই চাননা। তাই অতিসত্বর তার বদলির আদেশ স্থগিত করতে হবে। নয়তো আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবে ছাত্র-জনতা।


এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ছাত্র প্রতিনিধি আলমগীর হোসেন আরাফ, নওগাঁ জেলা এনসিপির সদস্য আব্দুর রহমান, নূর আলম, ইসলামী ছাত্র আন্দোলন ধামইরহাট শাখার সভাপতি মো. কাউসার হোসেন, উপজেলা ছাত্র শিবিরে সেক্রেটারি মো. আব্দুল্লাহ, স্থানীয় বিভিন্ন স্কুল কলেজের ছাত্র রাহিমুল ইসলাম, মাহিন, আব্দুল্লাহ, আবিদ, রাসেল, সুফিয়ান প্রমূখ।
 

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য