সারা দেশ

কালিগঞ্জে মাদক নির্মূলে ওসি মোঃ আলাউদ্দিনের, জিরো টলারেন্স ঘোষণা।

Unknown reporter
Unknown reporter
আগস্ট ২৬, ২০২৫
কালিগঞ্জে মাদক নির্মূলে ওসি মোঃ আলাউদ্দিনের,  জিরো টলারেন্স ঘোষণা।

ওসি আলাউদ্দিনের আহ্বান—“সবার সহযোগিতা পেলে মাদক নির্মূল সম্ভব”

গাজীপুর জেলার কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন মাদক নির্মূলে তার কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, “মাদক নির্মূলে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা পেলে কালিগঞ্জকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব।”

তিনি আরও বলেন, “মাদক কারবারি ও মাদকসেবীরা কোনো রাজনৈতিক দলের অংশ নয়। তারা কেবল মাদক ব্যবসায়ী ও সেবনকারী। এরা সমাজের শত্রু, দেশের শত্রু। এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

মোবাইলে ডেকে নিয়ে মুসলিম কলেজছাত্রীকে নিয়ে উধাও হিন্দু যুবক ১০দিনেও সন্ধান নেই মোবাইলে ডেকে নিয়ে মুসলিম কলেজছাত্রীকে নিয়ে উধাও হিন্দু যুবক ১০দিনেও সন্ধান নেই

দায়িত্ব গ্রহণের পর থেকে ওসি আলাউদ্দিন সাহসিকতার সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছেন। তার নেতৃত্বে কালিগঞ্জ থানা ইতিমধ্যে নানা মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যেখানেই মাদক কারবারি বা সেবনকারী পাওয়া যাবে, তাদেরকে ধরে আইনের হাতে তুলে দিন। এতে সমাজ ও দেশ উভয়ই উপকৃত হবে।”

কালিগঞ্জবাসী তার এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে সাধারণ মানুষও ওসি আলাউদ্দিনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য