যমুনা সেতুর পূর্ব প্রান্তে বিশেষ ট্রাফিক অভিযান স্পিডগানে ধরা পড়ল গতিসীমা লঙ্ঘনকারী যানবাহন
যমুনা সেতুর পূর্ব প্রান্তে বিশেষ ট্রাফিক অভিযান স্পিডগানে ধরা পড়ল গতিসীমা লঙ্ঘনকারী যানবাহন
টাঙ্গাইলে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনা প্রতিরোধ এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক অভিযান পরিচালনা করেছে জেলা ট্রাফিক বিভাগ ও বিবিএ (বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ)।রোববার যমুনা সেতুর পূর্ব প্রান্তেরআনালিয়াবাড়ী এলাকায় টাঙ্গাইল জেলা ট্রাফিক বিভাগ ওবিবিএ,যমুনা সেতু পূর্ব থানা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে বিবিএ কর্তৃপক্ষ স্পিডগান (Speed Gun) ব্যবহার করে চলাচলকারী যানবাহনের গতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করে। এ সময় নির্ধারিত গতিসীমা অতিক্রমকারী যানবাহন শনাক্ত হলে সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।সংশ্লিষ্টরা জানান সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও টাঙ্গাইল জেলা ট্রাফিক বিভাগ ও বিবিএ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।প্রশাসনের এ উদ্যোগকে সড়ক দুর্ঘটনা হ্রাস ও নিরাপদ মহাসড়ক নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল।
Tags:
যমুনা
সেতুর
পূর্ব
প্রান্তে
বিশেষ
ট্রাফিক
অভিযান
স্পিডগানে
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...
অক্টোবর ৬, ২০২৬
যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...
অক্টোবর ৬, ২০২৬

