খেলাধুলা

টাঙ্গাইলের ক্রীড়াবিদদের আন্তর্জাতিক সাফল্য: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিল জেলা প্রশাসন

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ১২, ২০২৬
টাঙ্গাইলের ক্রীড়াবিদদের আন্তর্জাতিক সাফল্য
কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিল জেলা প্রশাসন
টাঙ্গাইলের ক্রীড়াবিদদের আন্তর্জাতিক সাফল্য কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিল জেলা প্রশাসন

টাঙ্গাইল জেলার ক্রীড়াঙ্গনের জন্য বয়ে এসেছে নতুন আনন্দ ও গৌরব। জেলার মেধাবী তরুণ ক্রীড়াবিদরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিকভাবে অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন।

নেপালে অনুষ্ঠিত ১ম আন্তর্জাতিক TS Guru Karate Tournament-এ টাঙ্গাইল থেকে অংশগ্রহণকারী বাংলাদেশ কারাতে দল সামগ্রিকভাবে তৃতীয় স্থান অর্জন করেছে। প্রতিযোগিতায় টাঙ্গাইলের বাংলাদেশ Shito-Ryu Karate Club ও Society for Social Service (SSS)-এর শিক্ষার্থীরা দুর্দান্ত সাফল্য দেখিয়ে মোট ৫টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক অর্জন করেন।

এদিকে নতুন কুড়ি স্পোর্টসের বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোহান সাঁতারে দুটি স্বর্ণপদক অর্জন করে টাঙ্গাইলের মুখ উজ্জ্বল করেছে। একই প্রতিযোগিতায় তিথী মনি শীল সাঁতারে একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জপদক অর্জন করেছে।

প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ খানজাহান আলী থানা দল প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশ নিচ্ছে খানজাহান আলী থানা দল

তরুণ এসব ক্রীড়াবিদের আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যে টাঙ্গাইলের ক্রীড়াঙ্গনে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। তাদের অর্জন জেলার অন্যান্য তরুণ ক্রীড়াবিদদেরও অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কৃতি খেলোয়াড়দের এ সাফল্যকে স্বীকৃতি দিতে জেলা প্রশাসক টাঙ্গাইলের পক্ষ থেকে আজ তাদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ক্রীড়াবিদদের হাতে সম্মাননা তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, টাঙ্গাইলের প্রতিভাবান ক্রীড়াবিদদের উৎসাহিত করতে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখা হবে।

Tags: টাঙ্গাইল আন্তর্জাতিক সাফল্য ক্রীড়াবিদ সংবর্ধনা জেলা প্রশাসন কারাতে সাঁতার পদক

খেলাধুলা

প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ খানজাহান আলী থানা দল প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশ নিচ্ছে খানজাহান আলী থানা দল

প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট-২০২৬ (অনূর্ধ্ব-২০) প্রতিযোগিতায় অংশ নিচ্ছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহ...

সেপ্টেম্বর ২৪, ২০২৬
বড় বাশালিয়ায় ডিগ বল টুর্নামেন্টের নাইট ফুটবলের উদ্বোধন বড় বাশালিয়ায় ডিগ বল টুর্নামেন্টের নাইট ফুটবলের উদ্বোধন

বড় বাশালিয়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডিগ বল টুর্নামেন্টের নাইট ফুটবল খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বড় বা...

আগস্ট ২৪, ২০২৬

0 মন্তব্য