সারা দেশ

শুভ জন্মাষ্টমীতে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়েছেন বিপ্লব জলদাস

Biplab das
Biplab das উপজেলা প্রতিনিধি,বোয়ালখালী
সেপ্টেম্বর ৩, ২০২৬ ১ মন্তব্য
শুভ জন্মাষ্টমীতে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়েছেন বিপ্লব জলদাস
শুভ জন্মাষ্টমীতে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়েছেন বিপ্লব জলদাস

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন একুশে পদকে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক ও কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী, সংগঠক ও সাংবাদিক শ্রী বিপ্লব জলদাস। শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) এক শুভেচ্ছাবার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। শুভেচ্ছাবার্তায় বিপ্লব জলদাস বলেন, ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী শুধু ধর্মীয় উৎসব নয়; এটি সত্য, ন্যায়, প্রেম, মানবতা ও সম্প্রীতির চেতনায় উজ্জীবিত হওয়ার একটি মহৎ উপলক্ষ। শ্রীকৃষ্ণের আদর্শ ও মানবিক মূল্যবোধ ধারণ করে সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, “শুভ জন্মাষ্টমীর এই পবিত্র দিনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি রইল কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। ভগবান শ্রীকৃষ্ণ সকলের জীবনে শান্তি, সুখ, সমৃদ্ধি ও মঙ্গল বয়ে আনুন—এই প্রার্থনা করি।” বিপ্লব জলদাস আরও বলেন, অসাম্প্রদায়িক চেতনা ও আবহমান বাংলার লোকসংস্কৃতির ঐতিহ্যকে ধারণ করে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংস্কৃতির মাধ্যমে মানুষের মধ্যে সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। শুভ জন্মাষ্টমী উপলক্ষে তিনি দেশের সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

Tags: শুভ জন্মাষ্টমীতে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়েছেন বিপ্লব জলদাস ভগবান

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

1 মন্তব্য

Becky Parks September 04, 2026 12:25 AM

mdarifkhanbd@gmail.com