সরিষাবাড়ীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত
জামালপুরের সরিষাবাড়ীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পুরো মাঠজুড়ে ছিল আনন্দ, উচ্ছ্বাস এবং প্রতিযোগিতার তীব্রতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফরিদুল কবির তালুকদার (শামীম)। তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরোজা আফসানা। তিনি বলেন, প্রাথমিক স্তর থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি হলে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সুস্থ বিনোদনের সুযোগ পায়। এর মাধ্যমে তাদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা এবং দলগত চেতনা গড়ে ওঠে।
এ সময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলা দেখতে মাঠে ভিড় জমায় সর্বস্তরের মানুষ। দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্ষুদে খেলোয়াড়দের চমৎকার পারফরম্যান্স উপস্থিত সকলের মন জয় করে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট-২০২৬ (অনূর্ধ্ব-২০) প্রতিযোগিতায় অংশ নিচ্ছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহ...
বড় বাশালিয়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডিগ বল টুর্নামেন্টের নাইট ফুটবল খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বড় বা...

