শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর মতবিনিময়
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার ও দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ। এ সময় চট্টগ্রামের লোকসংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার নিয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমির পরিচালকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার এবং প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে লোকসংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তারা।
Tags:
শিল্পকলা একাডেমি
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী
কালচারাল অফিসার
মতবিনিময় সভা
সাংস্কৃতিক কার্যক্রম
বাংলাদেশ শিল্পকলা
সংস্কৃতি বিষয়ক আলোচনা
শিল্পীগোষ্ঠী
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...
অক্টোবর ৬, ২০২৬
যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...
অক্টোবর ৬, ২০২৬

