খেলাধুলা

শিক্ষার্থীদের আনন্দ ও মানসিক বিকাশে আশালতার ক্রীড়া সামগ্রী বিতরণ

এস,কে শিপন
এস,কে শিপন গোপালপুর, প্রতিনিধি
জুলাই ২৮, ২০২৬
শিক্ষার্থীদের আনন্দ ও মানসিক বিকাশে আশালতার ক্রীড়া সামগ্রী বিতরণ

গ্রামীণ শিক্ষার্থীদের সুস্থ বিনোদন নিশ্চিত করা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ‘আশালতা’। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সোনামুই গ্রামে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি আশালতার সোনামুই শাখা অফিসের ব্যবস্থাপনায় এবং প্রতিষ্ঠানের মহাপরিচালক মো. শিমুল পারভেজের ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দিয়ে মো. শিমুল পারভেজ বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির অতিব্যবহার শিশুদের স্বাভাবিক শৈশবকে বাধাগ্রস্ত করছে। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, অপ্রয়োজনে শিশুদের হাতে স্মার্টফোন তুলে দেওয়ার পরিবর্তে খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া প্রয়োজন। এতে তারা মুঠোফোনের আসক্তি ও মাদকের মতো সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে পারবে।

প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ খানজাহান আলী থানা দল প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশ নিচ্ছে খানজাহান আলী থানা দল

তিনি আরও বলেন, সুস্থ, সবল ও সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে মাঠের খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শিশুদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি, সামাজিক মূল্যবোধ গড়ে তোলা এবং শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আশালতার কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের জন্য নিরাপদ, আনন্দময় ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করবে।

এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকরা। তারা বলেন, ফুটবল পেয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং দীর্ঘদিন পর গ্রামের মাঠগুলো আবারও শিশু-কিশোরদের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ কিশোর-যুবসমাজকে বিপথগামিতা থেকে দূরে রাখতে এবং খেলাধুলামুখী সমাজ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশালতার এ প্রশংসনীয় কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখার আহ্বান জানান।

জামালপুরে ডিসি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা জামালপুরে ডিসি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
Tags: শিক্ষার্থীদের আনন্দ মানসিক বিকাশে

খেলাধুলা

প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ খানজাহান আলী থানা দল প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশ নিচ্ছে খানজাহান আলী থানা দল

প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট-২০২৬ (অনূর্ধ্ব-২০) প্রতিযোগিতায় অংশ নিচ্ছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহ...

সেপ্টেম্বর ২৪, ২০২৬
বড় বাশালিয়ায় ডিগ বল টুর্নামেন্টের নাইট ফুটবলের উদ্বোধন বড় বাশালিয়ায় ডিগ বল টুর্নামেন্টের নাইট ফুটবলের উদ্বোধন

বড় বাশালিয়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডিগ বল টুর্নামেন্টের নাইট ফুটবল খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বড় বা...

আগস্ট ২৪, ২০২৬

0 মন্তব্য