সারা দেশ

তামাককে না বলি, নিরাপদ সমাজ গড়ি – রাঙামাটিতে পার্বত্য ছাত্র ফোরামের বিক্ষোভ

Unknown reporter
Unknown reporter
সেপ্টেম্বর ২৪, ২০২৫
তামাককে না বলি, নিরাপদ সমাজ গড়ি – রাঙামাটিতে পার্বত্য ছাত্র ফোরামের বিক্ষোভ

তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করে পরিবেশ ধ্বংস করা হচ্ছে—এ অভিযোগ তুলে “তামাক চাষ বন্ধ চাই, নিরাপদ সমাজ চাই” প্রতিপাদ্যে বিক্ষোভ কর্মসূচি করেছে পার্বত্য ছাত্র ফোরাম, রাঙামাটি জেলা শাখা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম ও মিনহাজ মুরশিদ। সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক তাজুল ইসলাম তাজ। বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর, পারভেজ মোশাররফ হোসেন, সদস্য জাহিদুল ইসলাম রনি, রিয়াজুল ইসলামসহ অন্যরা।

মোবাইলে ডেকে নিয়ে মুসলিম কলেজছাত্রীকে নিয়ে উধাও হিন্দু যুবক ১০দিনেও সন্ধান নেই মোবাইলে ডেকে নিয়ে মুসলিম কলেজছাত্রীকে নিয়ে উধাও হিন্দু যুবক ১০দিনেও সন্ধান নেই

বক্তারা বলেন, তামাক চাষের ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে, বন ও পাহাড় উজাড় হচ্ছে, জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। একই সঙ্গে খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হয়ে খাদ্য সংকটের ঝুঁকি তৈরি হচ্ছে। তামাক শুকাতে বিপুল পরিমাণ কাঠ পোড়ানোর কারণে বায়ুদূষণও বাড়ছে।

এক সমীক্ষার তথ্য তুলে ধরে তারা জানান, পৃথিবীর মোট বন ধ্বংসের ২-৩ শতাংশের জন্য তামাক চাষ দায়ী। তাই পার্বত্য চট্টগ্রামে আইন করে এ ক্ষতিকর চাষ বন্ধ করা জরুরি।

নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, পরিবেশ ধ্বংসকারী তামাক চাষ বন্ধ না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য