আইন-অপরাধ

সাতক্ষীরার কালিগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর আহত,অভিযুক্ত শরিফুল পলাতক

মোস্তফা মাসুদ
মোস্তফা মাসুদ রিপোর্টার
অক্টোবর ১৪, ২০২৫
সাতক্ষীরার কালিগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর আহত,অভিযুক্ত শরিফুল পলাতক
সাতক্ষীরার কালিগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর আহত,অভিযুক্ত শরিফুল পলাতক

মোস্তফা মাসুদ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়নের এক কিশোরকে বন্ধুর ছুরিকাঘাতে আহত করার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কাকশিয়ালি নদীর পাড়ে সরকারি সদর প্রাথমিক বিদ্যালয়ের সামনে। আহত কিশোরের নাম নাঈম রহমান তুহিন (১৮), সে কুশলিয়া ইউনিয়নের রহিমপুর গ্রামের আবুল কালামের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী ও পূর্বপরিচিত শরিফুল (১৮), নলতা ইন্দ্রনগর গ্রামের বাসিন্দা, তুহিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে নদীর পাড়ে পৌঁছালে হঠাৎ করে শরিফুল তার গলায় ধারালো ছুরি চালায় এবং পালিয়ে যায়। তুহিনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয়রা জানান, তুহিন ও শরিফুল আগে থেকেই পরস্পরের পরিচিত ছিল, তবে কী নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে পুলিশ বলেছে, ঘটনাটি প্রাথমিকভাবে তদন্ত করা হচ্ছে এবং প্রকৃত ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা চলছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শরিফুল পলাতক রয়েছে। এদিকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে। কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে।

আইন-অপরাধ

খুলনায় ছেলে হত্যার পর এবার বাবা আফতাব ঢালীকে গুলি করে হত্যা খুলনায় ছেলে হত্যার পর এবার বাবা আফতাব ঢালীকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলার আইযগাতী ইউনিয়নে ছেলে জয় ঢালীকে জবাই করে হত্যার ঘটনার পর এবার তার বাবা আফতাব ঢালীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স...

অক্টোবর ৬, ২০২৬
খুলনায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা খুলনায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা

খুলনার দিঘলিয়া উপজেলায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (পিবিসিপি) নেতা নাসিমুল গনি ওরফে নাসিমকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৪ অক...

অক্টোবর ৪, ২০২৬

0 মন্তব্য