সারা দেশ

সুনামগঞ্জের শান্তিগঞ্জের গণিগঞ্জ বাজারে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের উদ্যোগে দুই শতাধিক অসহায় মানুষের মাঝে চাল বিতরণ

Unknown reporter
Unknown reporter
সেপ্টেম্বর ২০, ২০২৫
সুনামগঞ্জের শান্তিগঞ্জের গণিগঞ্জ বাজারে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের উদ্যোগে দুই শতাধিক অসহায় মানুষের মাঝে চাল বিতরণ

সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলার পাথারিয়া ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে গণিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দুই শতাধিক অসহায় ও দরিদ্র নারী পূরুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। 

আজ শনিবার দুপুর ২টায় সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাথারিয়া ইউনিয়ন শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও আজির উদ্দিন ও হর গোপালের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠন শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ছাদিকুর রহমান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সংগঠনের সাধারন সম্পাদক সাহাব উদ্দিন ভূইয়া,জয়কলস ইউনিয়ন কমিটির সিনিয়র সদস্য আব্দুস সালাম,পূর্ববীরগাঁও ইউনিয়ন সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের সহ-সভাপতি আরজু মিয়া,পশ্চিম পাগলা ইউনিয়ন কমিটির প্রস্তাবিত সভাপতি বজলু মিয়া ও আমেরিকা প্রবাসী শওকত আলী প্রমুখ।

মোবাইলে ডেকে নিয়ে মুসলিম কলেজছাত্রীকে নিয়ে উধাও হিন্দু যুবক ১০দিনেও সন্ধান নেই মোবাইলে ডেকে নিয়ে মুসলিম কলেজছাত্রীকে নিয়ে উধাও হিন্দু যুবক ১০দিনেও সন্ধান নেই

প্রধান অতিথির বক্তব্যে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠন শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ছাদিকুর রহমান বলেছেন,আমরা উপজেলার কয়েকজন সমাজেসবী ব্যাক্তিরা মিলে ২০২২ সালে এই সংগঠনটি প্রতিষ্ঠা করি। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্যে হলো এই উপজেলার ৮টি ইউনিয়নে যারা অসহায় ও হতদরিদ্ররা রয়েছেন তদের জীবনমান উন্নয়নে আমরা কাজ করতে চাই। সমাজে অনেক গরীব লোকজন রয়েছেন যারা অর্থাভাবে তাদের মেয়ের বিয়ে দিতে পারছেন না অথবা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না ঐ সমস্ত পরিবারকে এই সংগঠনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন। পরে আগত দুই শতাধিক গরীব মানুষের মাঝে প্রত্যেককে ১০ কেচি করে চাল বিতরণ করা হয়।

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য