প্রশাসনকে কৃষকের গরু চুরি বন্ধ করতে হবে: কাপাসিয়ায় কৃষক দলের সভায় ফকির ইসকান্দার আলম জানু ।
কাপাসিয়া, গাজীপুর প্রতিনিধিঃ কৃষক এদেশের অর্থনীতির মেরুদন্ড। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বাংলাদেশের উন্নয়নের মূল ভিত্তি কৃষি, আর কৃষির প্রাণ হলো কৃষক। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের প্রাধান্য দিয়ে গ্রামীণ উন্নয়ন, স্বনির্ভরতা, এবং উৎপাদন বৃদ্ধির উপর জোর দিয়েছিলেন। কিন্তু আজ আমার কাপাসিয়ার প্রিয় কৃষক ভাইদের দুঃখের শেষ নেই, তাদের সহায় সম্বল একমাত্র হালের গরু। এ নিয়েও তাদের চোখে আজ ঘুম নেই। প্রতিনিয়ত একের পর এক বাড়ছে গরু চুরির ঘটনা। একমাত্র অবলম্বন হারিয়ে কৃষকরা হচ্ছেন অসহায় সর্বহারা। কিছুতেই গরু চুরি কমছে না। কাজেই আমি প্রশাসনকে হুশিয়ার করে বলতে চাই, যেকোনো মূল্যে কাপাসিয়ার গরু চুরি বন্ধ করতে হবে। সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ'র ৯ম মৃত্যু বার্ষিকী স্মরণসভা উপলক্ষে আয়োজিত উপজেলার তরগাঁও ইউনিয়ন কৃষক দলের প্রস্তুতি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু। গতকাল ২৬ সেপ্টেম্বর শুক্রবার তরগাঁও পাখরি বাজারে বিপুলসংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। তরগাঁও ইউনিয়ন কৃষক দলের আয়োজনে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোঃ শিপন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ সিহাব বেপারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরগাঁও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোহাগ মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান সোহাগ বেপারী, উপজেলা কৃষকদলের আহবায়ক মো: মজিবুর রহমান টিক্কা খান, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আখতারুজ্জামান প্রধান, সদস্য সচিব মোঃ ফোরকানুল ইসলাম ফকির মুকুল প্রমুখ। এ সময় ইউনিয়ন কৃষক দলের অসংখ্য নেতাকর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি সভাকে প্রানবন্ত করে তুলে। প্রধান অতিথি ফকির ইস্কান্দার আলম জানু আরো বলেন, ব্রিগেডিয়ার জেনারেল অব: আ স ম হান্নান শাহ'র সুযোগ্য উত্তরসূরি শাহ রিয়াজুল হান্নান দুর্নীতির বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি ঘোষণা করেছেন। যারা দুর্নীতি করবে তাদের পায়ে শিকল পড়িয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে এবং কাপাসিয়া বাসীর উন্নয়ন করতে আগামী নির্বাচনে শাহ রিয়াজুল হান্নানকে আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...
যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

