সারা দেশ

পাবনার ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মোঃ আরিফুল ইসলাম
মোঃ আরিফুল ইসলাম পাবনা জেলা প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৬
পাবনার ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
পাবনার ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষ্যে পাবনা জেলার ফরিদপুর উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৬ আগস্ট) উপজেলা হলরুমে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা মুহাম্মাদ আলী আছগার। পরে প্রধান অতিথি ও অতিথিবৃন্দরা মাছের পোনা অবমুক্ত করেন। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন মাহমুদা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ফরিদপুর, পাবনা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় কুমার মুন্সি, ফরিদপুর উপজেলা শাখার আমীর মাওলানা আবু তালিব, সাবেক আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান সাপিনুর ইসলাম, উপজেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ আব্দুল হাই আল-রাজী এবং ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল হাফিজ। এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা রওশন আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন ফরিদপুর উপজেলা শাখার সভাপতি মোঃ জিয়াউর রহমান, যুব বিভাগের সভাপতি মোঃ রমজান আলী, মৎস্যজীবীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মোবাইলে ডেকে নিয়ে মুসলিম কলেজছাত্রীকে নিয়ে উধাও হিন্দু যুবক ১০দিনেও সন্ধান নেই মোবাইলে ডেকে নিয়ে মুসলিম কলেজছাত্রীকে নিয়ে উধাও হিন্দু যুবক ১০দিনেও সন্ধান নেই

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি মৎস্যচাষীদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে মৎস্য খাতে অবদান রাখা ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে অতিথিবৃন্দদের উপস্থিতিতে মাছের পোনা অবমুক্ত করা হয়।

Tags: জাতীয় মৎস্য পক্ষ মৎস্য সপ্তাহ পাবনা ফরিদপুর উপজেলা মাছ চাষ মৎস্য খাত পুরস্কার বিতরণ আলোচনা সভা

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য