নিহত শিশু সেঁজুতির পরিবারের পাশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী দ্রুত ন্যায়বিচারের আশ্বাস
নিহত শিশু সেঁজুতির পরিবারের পাশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী দ্রুত ন্যায়বিচারের আশ্বাস
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান শুক্রবার (২৬ জুন) নিহত শিশু সেঁজুতির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে মন্ত্রী বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে যদি হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হয় তবে ৩০ কার্যদিবসের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।পরে তিনি উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে উপজেলার মৎস্যজীবীদের মাঝে মাছের পোনা চুন, মাছের খাদ্য সবজি বীজ এবং বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।
এ সময় মন্ত্রী বলেন, সরকার একদিকে যেমন অপরাধের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করছে, অন্যদিকে মৎস্যজীবী ও কৃষকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন সহায়তা কার্যক্রমও অব্যাহত রয়েছে। তিনি সরকারি সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।
Tags:
নিহত
শিশু
সেঁজুতির
পরিবারের
পাশে
মুক্তিযুদ্ধ
বিষয়ক
মন্ত্রী
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...
অক্টোবর ৬, ২০২৬
যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...
অক্টোবর ৬, ২০২৬

