সারা দেশ

নেত্রকোনায় ১০৫ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

আল আমিন হাওলাদার
আল আমিন হাওলাদার জেলা প্রতিনিধি,নেত্রকোনা
সেপ্টেম্বর ৪, ২০২৬
নেত্রকোনায় ১০৫ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ
নেত্রকোনায় ১০৫ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ
নেত্রকোনা সদর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেলও জব্দ করা হয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চক্রের অন্যতম হোতা খোরশেদ আলম ওরফে আলম পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা হলেন—নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরকোনা গ্রামের মো. রমজান মিয়া (৩৭), বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের হিমেল মিয়া (২১) এবং আটপাড়া উপজেলার গোয়াতলা গ্রামের রানা মিয়া (২০)। পলাতক আসামি খোরশেদ আলম ওরফে আলম (৩৩) পূর্বধলা উপজেলার মানিকদি গ্রামের বাসিন্দা। নেত্রকোনা মডেল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সদর উপজেলার ঠাকুরকোনা গ্রামে রমজান মিয়ার বাড়ির বারান্দায় কয়েকজন ব্যক্তি মাদক বেচাকেনা করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করার পর রাত সাড়ে ৯টার দিকে এসআই মো. মাজহারুল ইসলাম ও এসআই মো. ফজলুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই রমজান মিয়া, হিমেল মিয়া ও রানা মিয়াকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে রমজান মিয়ার পরিহিত লুঙ্গির ডান পাশের কোঁচ থেকে স্বচ্ছ পলিথিনে মোড়ানো অবস্থায় ১০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করে পুলিশ। পুলিশ জানায়, মোটরসাইকেলটি পলাতক আসামি খোরশেদ আলম ওরফে আলমের বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ওই মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন এলাকায় হেরোইনের ব্যবসা চালিয়ে আসার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, নেত্রকোনায় মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার ও অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।
Tags: নেত্রকোনায় ১০৫ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য