ভূঞাপুর রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক এর মায়ের ইন্তেকাল
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ হাদী চকদার এর মা চায়না বেগম (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার মৃত্যু হয়।
চায়না বেগম দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার ছাব্বিশা কবরস্থানে মাঠে মরহুমার জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়।
এদিকে চায়না বেগমের মৃত্যুতে ভূঞাপুর রির্পোটার্স ইউনিটি, সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...
যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

