সারা দেশ

মদনে দিন-রাত সাঁড়াশি অভিযান সরকারি চাল চোরাকারবারি, মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৯

আল আমিন হাওলাদার
আল আমিন হাওলাদার জেলা প্রতিনিধি,নেত্রকোনা
সেপ্টেম্বর ৫, ২০২৬
মদনে দিন-রাত সাঁড়াশি অভিযান সরকারি চাল চোরাকারবারি, মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৯
মদনে দিন-রাত সাঁড়াশি অভিযান সরকারি চাল চোরাকারবারি, মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৯
নেত্রকোনার মদন উপজেলায় দিন-রাত টানা সাঁড়াশি অভিযান চালিয়ে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী, সরকারি চাল চোরাকারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিন ও রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ পাহারায় গ্রেপ্তার সবাইকে নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন করিম। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিশেষ অভিযান চলাকালে সরকারি চাল কালোবাজারির মাধ্যমে পাচারের সময় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ বস্তায় মোট পাঁচ টন সরকারি চাল জব্দ করা হয়। জব্দ করা চালের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৭৫ হাজার টাকা। এ ছাড়া চাল পাচারে ব্যবহৃত আনুমানিক আট লাখ টাকা মূল্যের দুটি সবুজ রঙের হ্যান্ড ট্রলি এবং ১৩৫টি পাটের খালি বস্তা জব্দ করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মদন থানায় মামলা করা হয়েছে। অন্যদিকে, মাদকবিরোধী পৃথক অভিযানে সংঘবদ্ধ ইয়াবা পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মদন উপজেলার চানগাঁও চকপাড়া ভিটাবাড়ী এলাকার মো. তরিকুল ইসলাম (৩৯), খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর পশ্চিমপাড়ার মো. আলী হোসেন (৪৩), বর্তমানে জাহাঙ্গীরপুরের ভাড়াটিয়া; কেন্দুয়া উপজেলার কান্দিপাড়ার সোহেল মিয়া (৩৫), বর্তমানে জাহাঙ্গীরপুরের লার্নিং পয়েন্ট রোডের ভাড়াটিয়া এবং মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মো. আলম মিয়া (৩৫)। তাদের তল্লাশি করে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মদন থানায় মামলা করা হয়েছে। এ ছাড়া পৃথক আরেক অভিযানে আটপাড়া উপজেলার করারধুপ (সুখারী ইউনিয়ন) এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. স্বপন মিয়াকে (৩৬) ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও মদন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। এদিকে পুলিশের সাঁড়াশি অভিযানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত, নেত্রকোনার একটি সিআর মামলায় চুরি ও মারামারির অভিযোগে পরোয়ানাভুক্ত পলাতক আসামি উবায়দুল্লাহকে (২২) গ্রেপ্তার করা হয়। তিনি মদন দক্ষিণপাড়া (গুচ্ছগ্রাম) এলাকার দিলু মিয়ার ছেলে। অপর এক অভিযানে ১৮৬১ সালের পুলিশ আইনে জনসমক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মদন পৌরসভার জাহাঙ্গীরপুর (দেওয়ান বাজার রোড) এলাকার মো. আলী হাসানকে (৩২) গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে মদন থানার ওসি সালাহউদ্দীন করিম গণমাধ্যমকে বলেন, “উপজেলায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং সরকারি সম্পদ রক্ষায় পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে গ্রেপ্তার নয়জন আসামিকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। জনস্বার্থে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।” পুলিশের এমন ধারাবাহিক অভিযানে মাদক ব্যবসা, সরকারি সম্পদ পাচার ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
Tags: মদনে দিন-রাত সাঁড়াশি অভিযান সরকারি চাল চোরাকারবারি

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য