সারা দেশ

কলমাকান্দা সীমান্তে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা

আল আমিন হাওলাদার
আল আমিন হাওলাদার জেলা প্রতিনিধি,নেত্রকোনা
সেপ্টেম্বর ৫, ২০২৬
কলমাকান্দা সীমান্তে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা
কলমাকান্দা সীমান্তে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা
নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে কচুগড়া বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) ছয় সদস্যের একটি টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সীমান্ত মেইন পিলার ১১৭৯/১০-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নের ‘বনবেড়া’ এলাকায় তল্লাশি চালায় বিজিবির টহল দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) জানান, উদ্ধার করা মাদকদ্রব্যের পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Tags: কলমাকান্দা সীমান্তে বোতল ভারতীয় জব্দ পালিয়ে গেল

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য