সারা দেশ

কক্সবাজারে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের ১২৮তম অধিবেশন

Biplab das
Biplab das উপজেলা প্রতিনিধি,বোয়ালখালী
আগস্ট ৩০, ২০২৬
কক্সবাজারে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের ১২৮তম অধিবেশন
কক্সবাজারে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের ১২৮তম অধিবেশন

বাংলাদেশি বৌদ্ধদের প্রাচীনতম যুব সংগঠন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির ১২৮তম অধিবেশন কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, বিভিন্ন অঞ্চল ও শাখার কার্যক্রম সমন্বয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ২৮ আগস্ট বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের কলাতলীস্থ এলিগ্রো সুইটস হোটেল মিলনায়তনে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু। যুবনেতা সুমন বড়ুয়া বাপ্পীর সঞ্চালনায় এবং বান্দরবান শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুগতপ্রিয় বড়ুয়ার পবিত্র ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। পরে সম্পাদকীয় প্রতিবেদন ও বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া। অধিবেশনে বক্তব্য রাখেন জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান উদয়ন বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সঞ্জয় বড়ুয়া পিপলু, দীপক বড়ুয়া, বান্দরবান শাখার সভাপতি সুচিত্রা তংচঙ্গা, ভাইস চেয়ারম্যান দিলীপ বড়ুয়া, রাহুলপ্রিয় বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সাবেক সভাপতি সজীব বড়ুয়া ডায়মন্ড, কর আইনজীবী বুলবুল বড়ুয়া, বোয়ালখালী উপজেলার সাংবাদিক অধীর বড়ুয়া, উখিয়া শাখার উপদেষ্টা অমৃত বড়ুয়া, যুবনেতা রিকন বড়ুয়া, সাংবাদিক পলাশ বড়ুয়া ও নন্দন বড়ুয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বিভিন্ন অঞ্চল ও শাখার সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদন পাঠ করেন ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক সজীব বড়ুয়া সাজু, রাঙ্গামাটি শাখার আশীষ বড়ুয়া, উখিয়া শাখার সাধারণ সম্পাদক মধু বড়ুয়া, বান্দরবান শাখার হিতোষময় বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, চন্দনাইশ শাখার আহ্বায়ক বিবেকানন্দ বড়ুয়া, বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া, কক্সবাজার শাখার সভাপতি শিপন বড়ুয়া এবং রামু শাখার অর্থ সম্পাদক জয় বড়ুয়া প্রমুখ। অধিবেশনে সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন শাখার সাংগঠনিক অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়। একই সঙ্গে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। অধিবেশনে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটি, বিভিন্ন অঞ্চল ও শাখার নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

Tags: কক্সবাজারে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের ১২৮তম অধিবেশন বাংলাদেশি

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য