ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক দায়িত্বে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক
ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক দায়িত্বে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক
আমানতকারীদের স্বার্থ ব্যাংকের স্থিতিশীলতা ও জনস্বার্থের কথা বিবেচনা করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে চেয়ারম্যানসহ সদ্য দায়িত্বপ্রাপ্ত সব পরিচালক নিয়োগ বাতিল করা হয়েছে।
রোববার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয় পর্ষদের চেয়ারম্যান খুরশীদ আলমসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে এবং পর্ষদের পূর্ণ ক্ষমতা ও দায়িত্ব অর্পণ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনের ওপর।বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী তিনি এখন থেকে পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।এর আগে একই দিন বিকেল ৪টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান উপস্থিত ছিলেন।বৈঠকে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আলতাফ হুসাইন দুইজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং ছয়জন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অংশ নেন বলে জানা গেছে।অর্থনৈতিক খাতে স্থিতিশীলতা রক্ষায় কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট
Tags:
ইসলামী
ব্যাংকের
পর্ষদ
ভেঙে
দিল
বাংলাদেশ
ব্যাংক
দায়িত্বে
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...
অক্টোবর ৬, ২০২৬
যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...
অক্টোবর ৬, ২০২৬

