সারা দেশ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিপীড়িত নাগরিক সমাজের গণথাব্রানো মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

Unknown reporter
Unknown reporter
সেপ্টেম্বর ২৪, ২০২৫
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিপীড়িত  নাগরিক সমাজের গণথাব্রানো মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কেনাবেচায় কোটি টাকার দুর্নীতির অভিযোগে বর্তমান পরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাদের অপসারণের দাবি উঠেছে। এ দাবিতে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের প্রধান ফটকের সামনে  গণথাব্রানো মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে নিপীড়িত নাগরিক সমাজের ও কুমিল্লার ছাত্র-জনতা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০২৪-২৫ অর্থবছরে হাসপাতালের ওষুধপত্র (এমএসআর) গ্রুপে প্রায় পাঁচ কোটি টাকার কেনাকাটায় বড় অংকের অনিয়ম হয়েছে। বিশেষ করে ইনজেকশন পেনটোথাল সোডিয়াম (১ গ্রাম পানিসহ) ৪ হাজার ভায়েল ক্রয় করা হয়েছে এক হাজার ২৯৯ টাকা দরে, যেখানে খুচরা বাজারে এর মূল্য মাত্র ১০১ টাকা। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৪৭ লাখ ৯২ হাজার টাকা। অথচ সরকারি নীতিমালায় এমআরপি দরের বাইরে ওষুধ কেনার সুযোগ নেই।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে দালালচক্র ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি বরং, প্রতিবারই নতুন নতুন দুর্নীতির অভিযোগ উঠে আসছে। এ পরিস্থিতিতে জনস্বার্থে পরিচালকসহ দুর্নীতির সঙ্গে জড়িত চিকিৎসক ও কর্মচারীদের অবিলম্বে অপসারণের দাবি জানান তারা।
নিপীড়িত নাগরিক সমাজের সদস্য সচিব ও ইনকিলাব মঞ্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক ফারুক আল নাহিয়ানের সভাপতিত্বে  মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ রাশেদুল হাসান, এবি পার্টি কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম মো. সামদানী, ইনকিলাব মঞ্চ কুমিল্লার ডা. বশির আহমেদ, ডা. ইমরান, আফজাল হোসেন, ওমর ফারুখ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য খালিদ হোসেন, আব্বাসউদ্দিনসহ ভুক্তভোগী ও এলাকাবাসী।
 

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য