গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে দেলদুয়ারে বার্ষিক ক্যাম্পেইন
গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে দেলদুয়ারে বার্ষিক ক্যাম্পেইন
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে সম্প্রতি ডুবাইল ইউনিয়নের বাথুলী বাজারে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন। তিনি বক্তব্যে মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে আইন মেনে চলা এবং অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
সভায় গ্রাম আদালতের কার্যক্রম, সাধারণ মানুষের জন্য বিচারপ্রাপ্তির সহজলভ্যতা এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যকর ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা মাদকমুক্ত, অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।এ সময় ডুবাইল ইউনিয়নের জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, বাজার কমিটির সদস্য, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
Tags:
গ্রাম
আদালতের
সেবা
সম্পর্কে
জনসচেতনতা
বৃদ্ধিতে
দেলদুয়ারে
বার্ষিক
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...
অক্টোবর ৬, ২০২৬
যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...
অক্টোবর ৬, ২০২৬

