সারা দেশ

হেমনগরে নারী ফুটবল প্রীতি ম্যাচে গোপালপুরের জয়

Unknown reporter
Unknown reporter
অক্টোবর ৩, ২০২৫
হেমনগরে নারী ফুটবল প্রীতি ম্যাচে গোপালপুরের জয়

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঐতিহ্যবাহী হেমনগর কলেজ মাঠে এক প্রীতি নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ অক্টোবর ২০২৫) বিকাল ৪টায় হেমনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ খেলায় মুখোমুখি হয় গোপালপুর উপজেলা নারী ফুটবল দল ও ধনবাড়ি উপজেলা নারী ফুটবল দল।

খেলার মূল উদ্যোক্তা ছিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাবেক কোচ ও সাফ চ্যাম্পিয়নশিপজয়ী গোলাম রব্বানী ছোটন। ম্যাচটির উদ্বোধন করেন হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ভিপি জনাব গোলাম রোজ তালুকদার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হেমনগর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় গোপালপুর উপজেলা নারী ফুটবল দল ২-০ গোলে ধনবাড়ি উপজেলা নারী ফুটবল দলকে পরাজিত করে।

মোবাইলে ডেকে নিয়ে মুসলিম কলেজছাত্রীকে নিয়ে উধাও হিন্দু যুবক ১০দিনেও সন্ধান নেই মোবাইলে ডেকে নিয়ে মুসলিম কলেজছাত্রীকে নিয়ে উধাও হিন্দু যুবক ১০দিনেও সন্ধান নেই

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—এনায়েত করিম তালুকদার বাদল, উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা ওয়াসা; হেমনগর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহের মাকসুদ; হেমনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসিম মেম্বার; ইউনিয়ন বিএনপি নেতা আমিনুর মেম্বার; যুবদলের সভাপতি জাহাঙ্গীর; সাধারণ সম্পাদক গিয়াস; গোপালপুর থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল ইসলাম শিশিরসহ হেমনগর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য