গফরগাঁও সানফ্লাওয়ার ব্যাটারিজ লিমিটেড কে পরিবেশ আইন অমান্যর দায়ে অর্থদণ্ড
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলাথানাধীন উস্থি ইউনিয়নে অবস্থিত সানফ্লাওয়ার ব্যাটারিজ লিমিটেড-কে পরিবেশ আইন অমান্যের দায়ে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ ২১ সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর বিধান লঙ্ঘন করে অনুমোদন ছাড়াই ব্যাটারি উৎপাদন কার্যক্রম পরিচালনার অপরাধে প্রতিষ্ঠানটিকে উক্ত আইনের ধারা ১৫(১) অনুযায়ী ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
এছাড়া সরকারি কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত ফ্যাক্টরিটির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...
যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

