ফাইনালে গোপালপুর ম্যাচসেরা রবিউল ইসলাম!
ফাইনালে গোপালপুর ম্যাচসেরা রবিউল ইসলাম!
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে প্রতিবেশী ভূঞাপুর উপজেলাকে ৩-১ গোলে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে গোপালপুর উপজেলা ফুটবল দল।জাতীয় দলের তারকা ফুটবলার রফিকুলের উপস্থিতি সত্ত্বেও ছন্দময় ও আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় গোপালপুর। দলের হয়ে মিশু প্রথম গোল করে এগিয়ে নেন দলকে। এরপর রবিউল ইসলামের অসাধারণ ফ্রি-কিক এবং নাইজেরিয়ান ফুটবলার সিবির দুর্দান্ত গোলে জয় নিশ্চিত হয়। পুরো ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরা নির্বাচিত হন রবিউল ইসলাম।এবার শিরোপার লড়াই। আগামী শনিবার (১ আগস্ট) ফাইনালে টাঙ্গাইল সদর উপজেলা দলের মুখোমুখি হবে গোপালপুর উপজেলা।
Tags:
গোপালপুর
ফাইনাল
রবিউল ইসলাম
ম্যাচসেরা
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
ভূঞাপুর
ফুটবল
গোল
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট-২০২৬ (অনূর্ধ্ব-২০) প্রতিযোগিতায় অংশ নিচ্ছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহ...
সেপ্টেম্বর ২৪, ২০২৬
বড় বাশালিয়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডিগ বল টুর্নামেন্টের নাইট ফুটবল খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বড় বা...
আগস্ট ২৪, ২০২৬

