সারা দেশ

দুর্গাপুরে ভারতীয় নেশার টেবল্যাটসহ আটক - ২

আল আমিন হাওলাদার
আল আমিন হাওলাদার জেলা প্রতিনিধি,নেত্রকোনা
সেপ্টেম্বর ৯, ২০২৬
দুর্গাপুরে ভারতীয় নেশার টেবল্যাটসহ আটক - ২
দুর্গাপুরে ভারতীয় নেশার টেবল্যাটসহ আটক - ২
নেত্রকোনার দুর্গাপুরে অভিনব কায়দায় ওষুধের মোড়কে বহনকালে দুইশো পিস ভারতীয় নেশাজাতীয় ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে দুর্গাপুর পৌর শহরের পুলিশ মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের পলাশককান্দি গ্রামের মো. রুকন মিয়ার ছেলে মাজাহারুল ইসলাম (২২) এবং একই উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. রাসেল ওরফে বাবু (২১)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকিরের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর শহরের পুলিশ মোড় বাসস্ট্যান্ডের নিকটবর্তী একটি মাংস বিক্রির দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ওই দুই যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের শরীর তল্লাশি করলে পকেট থেকে মাদকের প্যাকেটগুলো উদ্ধার করা হয়। পরে সেগুলো নিজেদের নয় বলে দাবি করে। পরে আটকৃতরা উপস্থিত পুলিশ ও জনতাকে বিভ্রান্ত করার জন্য জানায়, অন্য কোনো এক ব্যক্তি এই প্যাকেটগুলো তাদের কাছে সাময়িকভাবে রাখতে দিয়েছিল। এসময় এসআই মো. জাকির তাদের দাবি তাৎক্ষণিকভাবে নাকচ করে উপস্থিত জনতার সামনে সুস্পষ্ট প্রমাণ তুলে ধরে তা নিশ্চিত করেন, মাদকগুলো সরাসরি ওই যুবকদের পকেট থেকেই উদ্ধার করা হয়েছে। এরপর পুলিশ কর্মকর্তা সেখানে উপস্থিত সাধারণ মানুষকে সাক্ষী রেখে উদ্ধারকৃত মাদকের বিবরণ দেন। সেখানে ২০টি টেবল্যাটের পাতা রয়েছে এবং প্রতিটি পাতায় ১০টি করে ট্যাবলেট আছে। অর্থাৎ ওই দুই যুবকের কাছ থেকে ২শত পিস নেশাজাতীয় ভারতীয় ‘টাপেন্টাডল’ ট্যাবলেট জব্দ করা হয়। এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে মাদক কারবারিরা ইয়াবা বা অন্যান্য পরিচিত মাদকের বদলে ওষুধের মতো দেখতে এ ধরনের নেশাজাতীয় ট্যাবলেট (টাপেন্টাডল) পাচারের নতুন কৌশল অবলম্বন করছে। এটি মাদক পাচার ও সেবনের নতুন চক্রান্ত ও ফাঁদ। প্রকাশ্য দিবালোকে পুলিশের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় জনসাধারণ। এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দুর্গাপুর থানা পুলিশ।
Tags: দুর্গাপুরে ভারতীয় নেশার টেবল্যাটসহ আটক নেত্রকোনার অভিনব কায়দায়

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য