সারা দেশ

দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত

আল আমিন হাওলাদার
আল আমিন হাওলাদার জেলা প্রতিনিধি,নেত্রকোনা
সেপ্টেম্বর ৫, ২০২৬
দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর
আবির্ভাব দিবস পালিত
দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত
‘জয় বাবা লোকনাথ’ মন্ত্রে মুখরিত হয়ে নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহাযোগী, ত্রিকালদর্শী পরমপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস পালিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুর্গাপুর উপজেলার বিভিন্ন লোকনাথ মন্দিরসহ বিভিন্ন স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এদিবস উদযাপন করা হয়। এ দিবসটি উপলক্ষে বিভিন্ন মন্দিরে ভক্তদের সমাগম, পূজা-অর্চনা, প্রার্থনা, ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ এবং দেশ ও জাতির কল্যালে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সকাল থেকেই বিভিন্ন বয়সী ভক্ত ও অনুরাগীরা মন্দিরে সমবেত হয়ে বাবা লোকনাথের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি দেশ, সমাজ ও মানুষের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। পৌরশহরের মোক্তারপাড়া এলাকার শান্ত দে এর বাড়িতেও শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আবির্ভাব দিবস উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভক্ত ও অনুরাগীরা অংশ নিয়ে পূজা-অর্চনা ও প্রার্থনা করেন। এ সময় পুরো এলাকায় এক পবিত্র ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। ভক্তদের বিশ্বাস, বাবা লোকনাথের জীবনাদর্শ ও বাণী মানুষকে আত্মশুদ্ধি, মানবসেবা, সত্য, ন্যায় ও কল্যাণের পথে চলার অনুপ্রেরণা জোগায়। তাঁর আবির্ভাব দিবস তাই শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানবকল্যাণ ও আত্মিক শান্তির প্রত্যাশায় ভক্তদের মিলনমেলায় পরিণত হয়।
Tags: দুর্গাপুরে শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত জয়

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য