সারা দেশ

ডিসি হিলে ক্ষতিকর বৃক্ষ অপসারণের দাবিতে পথসভা

Biplab das
Biplab das উপজেলা প্রতিনিধি,বোয়ালখালী
সেপ্টেম্বর ৪, ২০২৬
ডিসি হিলে ক্ষতিকর বৃক্ষ অপসারণের দাবিতে পথসভা
ডিসি হিলে ক্ষতিকর বৃক্ষ অপসারণের দাবিতে পথসভা
চট্টগ্রাম নগরীর ডিসি হিল (নজরুল স্কোয়ার) প্রাঙ্গণ থেকে পরিবেশের জন্য ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ বৃক্ষ বিশেষজ্ঞদের মাধ্যমে চিহ্নিত করে স্বমূলে অপসারণ এবং এর পরিবর্তে দেশীয় ও পরিবেশবান্ধব বৃক্ষরোপণের দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টায় বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে এ পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক। পথসভায় বক্তব্য দেন চট্টগ্রাম আদালতের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা পান্কু রঞ্জন সাহা, শ্রমিক নেতা এম. নুরুল হুদা চৌধুরী, কবি অরুণ শীল, নেসারুল হক নেসার, মীর আমির খান, সবুজ রক্ষিত, অমল দাশ, অচ্যুত দাশগুপ্ত ও মোহাম্মদ রায়হান। বক্তারা বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষা ও নগরবাসীর সুস্থ পরিবেশ নিশ্চিত করতে গাছের গুরুত্ব অপরিসীম। তবে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে—এমন বৃক্ষের ক্ষেত্রে বৈজ্ঞানিকভাবে মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। তারা বলেন, ডিসি হিল চট্টগ্রাম নগরীর ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের গুরুত্বপূর্ণ অংশ। এ এলাকায় থাকা ঝুঁকিপূর্ণ ও পরিবেশগতভাবে ক্ষতিকর বৃক্ষসমূহ বিশেষজ্ঞদের মাধ্যমে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। বক্তারা আরও বলেন, ক্ষতিকর বা ঝুঁকিপূর্ণ বৃক্ষ অপসারণের পর সেখানে পরিকল্পিতভাবে দেশীয় ও পরিবেশবান্ধব প্রজাতির বৃক্ষরোপণ করতে হবে। এর মাধ্যমে ডিসি হিলকে আরও সবুজ, নিরাপদ, জীববৈচিত্র্যসমৃদ্ধ ও নান্দনিক করে গড়ে তোলার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
Tags: ডিসি হিলে ক্ষতিকর বৃক্ষ অপসারণের দাবিতে পথসভা চট্টগ্রাম

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য