সারা দেশ

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গর্ভবতী নারীর মৃত্যু, মারা গেছে গর্ভস্থ সন্তান

Biplab das
Biplab das উপজেলা প্রতিনিধি,বোয়ালখালী
সেপ্টেম্বর ১২, ২০২৬
চট্টগ্রামে ডেঙ্গুতে গর্ভবতী নারীর মৃত্যু, মারা গেছে গর্ভের সন্তান
চট্টগ্রামে ডেঙ্গুতে গর্ভবতী নারীর মৃত্যু, মারা গেছে গর্ভের সন্তান
চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অর্পিতা দাশ নামে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। একই সঙ্গে তার গর্ভস্থ সন্তানও মারা গেছে।অর্পিতা দাশ চট্টগ্রাম কাস্টমসের কর্মী মিঠুন চৌধুরীর স্ত্রী। আগামী ১২ অক্টোবর তাদের প্রথম সন্তান পৃথিবীর আলো দেখার সম্ভাব্য তারিখ ছিল।পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি মাসের প্রথম সপ্তাহে জ্বর অনুভব করেন অর্পিতা। পরে পরীক্ষা-নিরীক্ষার পর গত ৬ সেপ্টেম্বর তার ডেঙ্গু শনাক্ত হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সংকটজনক অবস্থায় আইসিইউতে নেওয়া হয়।চিকিৎসকেরা জানান, ডেঙ্গু এক্সপ্যান্ডেড সিন্ড্রোমে আক্রান্ত হয়ে অর্পিতার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Tags: চট্টগ্রাম ডেঙ্গু ডেঙ্গুতে গর্ভবতী নারীর মৃত্যু গর্ভের সন্তানের মৃত্যু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আইসিইউ ডেঙ্গু এক্সপ্যান্ডেড সিন্ড্রোম অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু ডেঙ্গু আক্রান্ত গর্ভবতী

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য