সারা দেশ

বোয়ালখালীতে শীলভদ্র মহাস্থবিরের মহাপ্রয়াণে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা নিবেদন

Biplab das
Biplab das উপজেলা প্রতিনিধি,বোয়ালখালী
সেপ্টেম্বর ৩, ২০২৬
বোয়ালখালীতে শীলভদ্র মহাস্থবিরের মহাপ্রয়াণে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা নিবেদন
বোয়ালখালীতে শীলভদ্র মহাস্থবিরের মহাপ্রয়াণে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা নিবেদন
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভাভুক্ত হাজীরচর গ্রামের কৃতী সাংঘিক ব্যক্তিত্ব, বাংলাদেশ ভিক্ষু মহাসভার সম্মানিত ঊর্ধ্বতন সহ-সভাপতি, বাথুয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ধর্মীয় শিক্ষক ও বায়খুয়া হিতসাধনী বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় শীলভদ্র মহাস্থবিরের মহাপ্রয়াণে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় অনুষ্ঠিত তাঁর অনিত্য সভায় উপস্থিত হয়ে ভান্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী, সংগঠক ও সাংবাদিক বিপ্লব জলদাস। এ সময় উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, সাবেক সভাপতি উত্তমকুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, বিশিষ্ট সমাজসেবক অর্ধেন্দু বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের অর্থ সম্পাদক যেশু বড়ুয়া চৌধুরী, বোয়ালখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পরম কল্যাণমিত্র কাজল বড়ুয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা। অনিত্য সভায় শীলভদ্র মহাস্থবিরের ধর্মীয়, সামাজিক ও মানবকল্যাণমূলক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর মহাপ্রয়াণে উপস্থিত সবাই শোক ও সমবেদনা প্রকাশ করেন। পরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে এক মিনিট নীরবতা পালন করা হয়। নীরবতা শেষে প্রয়াত শীলভদ্র মহাস্থবিরের বিদেহী আত্মার শান্তি, সদ্গতি ও নির্বাণ সুখ কামনা করা হয়। ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সমাজকল্যাণে শীলভদ্র মহাস্থবিরের অবদান বোয়ালখালীর বৌদ্ধ সম্প্রদায়সহ সর্বস্তরের মানুষের কাছে দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
Tags: বোয়ালখালীতে শীলভদ্র মহাস্থবিরের মহাপ্রয়াণে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা নিবেদন

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য