সারা দেশ

বোয়ালখালীতে লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব উৎসবে ভক্তদের মিলনমেলা, পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী

Biplab das
Biplab das উপজেলা প্রতিনিধি,বোয়ালখালী
সেপ্টেম্বর ৫, ২০২৬
বোয়ালখালীতে লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব উৎসবে ভক্তদের মিলনমেলা, পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী
বোয়ালখালীতে লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব উৎসবে ভক্তদের মিলনমেলা, পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী
চট্টগ্রামের বোয়ালখালীতে ত্রিকালদর্শী মহাযোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ আবির্ভাব উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার মধ্য শাকপুরার বড়ুয়ার টেক সংলগ্ন শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। উৎসব উপলক্ষে লোকনাথ ব্রহ্মচারী বাবার পূজা, গীতা পাঠ ও মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্থান থেকে আসা শত শত সাধু-সন্ন্যাসী ও ভক্তের সমাগম ঘটে। তাদের উপস্থিতিতে সেবাশ্রম প্রাঙ্গণ পরিণত হয় ধর্মীয় মিলনমেলায়। এ সময় লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী-এর নেতৃবৃন্দ উৎসবস্থল পরিদর্শন করেন। পরিদর্শনে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষী এবং শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাধক ডালিম বড়ুয়া ব্রহ্মচারী, সংগঠনের সহ-সভাপতি রানু মজুমদার এবং বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী, সংগঠক ও সাংবাদিক বিপ্লব জলদাস। এ সময় আরও উপস্থিত ছিলেন বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ-জ্যৈষ্ঠপুরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী, বাঁকখালী শাক্যমুনি টিভির প্রতিষ্ঠাতা ও পরিচালক আশীষ বড়ুয়া দেবু, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের সাধারণ সম্পাদক ও বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর কল্যাণ মিত্র কাজল বড়ুয়া, ব্যবসায়ী ও সংগঠক এন্টন বড়ুয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ। উৎসবকে ঘিরে সকাল থেকেই সেবাশ্রম প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতি বাড়তে থাকে। পূজা, গীতা পাঠ ও মহাপ্রসাদ গ্রহণের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহ সৃষ্টি হয়।
Tags: বোয়ালখালীতে লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব উৎসবে ভক্তদের মিলনমেলা

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য