সারা দেশ

বোয়ালখালীতে ছেলেকে মিথ্যা অপবাদ দেওয়ার প্রতিবাদে পিতার সংবাদ সম্মেলন

Biplab das
Biplab das উপজেলা প্রতিনিধি,বোয়ালখালী
সেপ্টেম্বর ১৫, ২০২৬
বোয়ালখালীতে ছেলেকে মিথ্যা অপবাদ দেওয়ার প্রতিবাদে পিতার সংবাদ সম্মেলন
বোয়ালখালীতে ছেলেকে মিথ্যা অপবাদ দেওয়ার প্রতিবাদে পিতার সংবাদ সম্মেলন
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মোবারক হোসেন মুন্নাকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচার করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে মোবারক হোসেন মুন্নার পিতা মো. সেলিম সিকদার।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে বোয়ালখালী প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন মো. সেলিম সিকদার।সংবাদ সম্মেলনে ৫নং সারোয়াতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিম সিকদার বলেন, “গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে আমার ছেলে মোবারক হোসেন মুন্না (২২)-কে বড় দোকানের সামনে থেকে অতর্কিত আক্রমণ করে এলোপাতাড়ি মারধর করে এবং আমার ছেলেকে পল্লি বিদ্যুতের খাম্বার সাথে বেঁধে লাথি-উষ্টা, কিল-ঘুষি সহ লাঠিসোটা দিয়ে মারধর করে।”তিনি অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে বৈদ্যুতিক খাম্বার সাথে গলায় শক্ত দঁড়ি পেঁচিয়ে প্রাণে হত্যা সহ বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখিয়ে চুরির মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা ও বানোয়াট জবানবন্দির ভিডিও নেয়।”সংবাদ সম্মেলনে জেসমিন আকতার বলেন, “আমার ছেলেকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে আমি ও আমার স্বামীকে অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করে গায়ের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে।”তিনি আরও অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে আটকে রেখে আমাদের কাছ থেকে সাদা কার্টিস পেপারে স্বাক্ষর নেয় এবং আমার ছেলের থেকে মিথ্যা ও বানোয়াট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে মানহানি করবে, মারবে ও প্রাণে হত্যার ভয়-ভীতি দেখাচ্ছে।”সংবাদ সম্মেলনে মোবারক হোসেন মুন্না অভিযোগ করে বলেন, “সাদেকুল ইসলাম বাবর, ইশতিয়াক উদ্দিন মাসুদ, সাদমান সিকদার ও মো. হেলালের নেতৃত্বে আমাকে চুরির অপবাদ দিয়ে অতর্কিত হামলা করে। আমি এর সুষ্ঠ বিচার চাই।”
Tags: বোয়ালাখালী সংবাদ সম্মেলন মিথ্যা অপবাদ পিতার প্রতিবাদ ছেলেকে অপবাদ স্থানীয় সংবাদ বোয়ালাখালী সংবাদ অপবাদের প্রতিবাদ

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য