গ্রাম বাংলার খবর

বোয়ালখালীতে কুচক্রীমহল কর্তৃক জনচলাচলের সড়ক দখল ও অবরোধ করার অভিযোগ

Biplab das
Biplab das উপজেলা প্রতিনিধি,বোয়ালখালী
আগস্ট ২৪, ২০২৬
বোয়ালখালীতে কুচক্রীমহল কর্তৃক জনচলাচলের সড়ক দখল ও অবরোধ করার অভিযোগ
বোয়ালখালীতে কুচক্রীমহল কর্তৃক জনচলাচলের সড়ক দখল ও অবরোধ করার অভিযোগ

বোয়ালখালীতে কুচক্রী মহল কর্তৃক জনচলাচলের সড়ক দখল ও অবরোধ করার অভিযোগ উঠেছে।ফলে স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা ৩নং ওয়ার্ডে জনসাধারণের চলাচলের রাস্তায় নাড়াঘেরা, রাস্তার ওপর স্যানিটারি পায়খানা বসানো এবং রাস্তা খুঁড়ে ইট ও নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার ঘটনা নিয়ে ২২ আগস্ট বোয়ালখালী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেঙ্গুরা ৩নং ওয়ার্ডের সচেতন এলাকাবাসী। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে জনসাধারণের ব্যবহৃত চলাচলের রাস্তা বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সংকুচিত করা হচ্ছে। একই সঙ্গে রাস্তার ওপর অবৈধভাবে স্যানিটারি পায়খানা নির্মাণ ও স্থাপনা বসানোর কারণে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, রাস্তা খুঁড়ে ইট ও নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার কারণে সড়কটির স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দা, শিশু, নারী ও বয়স্কদের চলাচলে ভোগান্তি বাড়ছে। এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে তার পরেও দ্রুত কার্যকর সমাধান হওয়ার লক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—অবৈধ নাড়াঘেরা ও পায়খানা অপসারণ, দখলমুক্ত করে চলাচলের রাস্তা উন্মুক্ত করা, রাস্তা খুঁড়ে ইট ও নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার বিষয়ে তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।পাশাপাশি ভবিষ্যতে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়। সংবাদ সম্মেলনে তারা আরো বলেন অভিযুক্তরা নিজের মুখে স্বীকার করেছে সরকারি রাস্তা এবং আর এস সিট অনুযায়ী সরকারী রাস্তা, বি এস দাগও সরকারি রাস্তা, স্থানীয় চেয়ারম্যানের প্রতিবেদনে দেওয়া আছে সরকারি রাস্তা, তারপরেও তারা অদৃশ্য খুঁটির জুড়ে জোরপূর্বক মানুষের চলাচলের রাস্তায় বাধা প্রদান করে আসছে দীর্ঘদিন। এমনি অবস্থায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া না গেলে যেকোনো সময় রক্তপাত হওয়ার আশঙ্কা রয়েছে বলে সংবাদ সম্মেলনে তারা দাবি করেন। এ সংবাদ সন্মেলনে অভিযোগকারীদের পক্ষে উপস্থিত ছিলেন- মোঃ শফিকুল ইসলাম, আবদুল শুক্কুর, রানু আকতার, আছমা খাতুন, ডেজি আকতার, সাদিয়া, আবদুল আওয়াল, দ্বীপ্ত, মোঃ সিরাজ, মোঃ রায়হান। এসময় এলাকাবাসী আরো বলেন, “চলাচলের রাস্তা আমাদের অধিকার, বাধা নয় অত্যাচার।” জনস্বার্থে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নিয়ে রাস্তাটি স্বাভাবিক চলাচলের উপযোগী করার দাবি জানান তারা। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা নির্ধারণের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tags: বোয়ালখালীতে কুচক্রীমহল কর্তৃক জনচলাচলের সড়ক দখল অবরোধ করার

গ্রাম বাংলার খবর

ঢোলের জাদুকর বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস পালিত ঢোলের জাদুকর বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস পালিত

একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক, কিংবদন্তি লোকশিল্পী ও সুরের সাধক ওস্তাদ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চট্টগ্রামের...

অক্টোবর ২, ২০২৬
১৫ টাকার চালে স্বচ্ছতা দেখতে সরেজমিনে ইউএনও ১৫ টাকার চালে স্বচ্ছতা দেখতে সরেজমিনে ইউএনও

সরিষাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ পরিদর্শন সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র ও নিম্নআয়ের...

সেপ্টেম্বর ১০, ২০২৬

0 মন্তব্য