সারা দেশ

বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট ও টি কে গ্রুপের বিরুদ্ধে মানববন্ধন

Biplab das
Biplab das উপজেলা প্রতিনিধি,বোয়ালখালী
সেপ্টেম্বর ৮, ২০২৬
বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট ও টি কে গ্রুপের বিরুদ্ধে মানববন্ধন
বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট ও টি কে গ্রুপের বিরুদ্ধে মানববন্ধন
চট্টগ্রামের বোয়ালখালীতে তীব্র বিদ্যুৎ সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিএনপি নেতাকর্মী ও স্থানীয় ভুক্তভোগী সাধারণ জনগণ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পূর্ব কালুরঘাটের পাশে টি কে গ্রুপের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয়রা বোয়ালখালীর বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান, বারবার ট্রান্সফরমার নষ্ট হওয়ার প্রকৃত কারণ উদঘাটন এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি টি কে গ্রুপের ট্রান্সফরমার বহাল রাখার দাবি জানান। এ সময় কালুরঘাটে টি কে গ্রুপের অভ্যন্তরীণ সাব-পাওয়ার স্টেশন/সাবস্টেশন থেকে পল্লী বিদ্যুতে বিদ্যুৎ সরবরাহ এবং ভবিষ্যতে ওই অবকাঠামো সরিয়ে নেওয়া সংক্রান্ত বিভিন্ন অভিযোগ নিয়েও প্রশ্ন তোলেন স্থানীয়রা। এসব বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত কারণ জনসম্মুখে প্রকাশের দাবি জানানো হয়। দাবি বাস্তবায়নে প্রয়োজন হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য শওকত আলম। জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান। বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. নুরুন্নবী চৌধুরী, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, সদস্য শাহিনুর, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজি আবু আকতার, জেলা যুবদলের সহসভাপতি শফিকুল ইসলাম শাহীন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রবিউল হোসেন ইকবাল এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামসেদ জিসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বোয়ালখালীর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় দীর্ঘদিন ধরে অনিয়মিত বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা দুর্ভোগে পড়ছেন। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ৩৩ কেভি লাইনের স্থিতিশীলতা এবং বিকল্প সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন। মানববন্ধন থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—বোয়ালখালীর বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান, বারবার ট্রান্সফরমার নষ্ট ও বিদ্যুৎ বিপর্যয়ের প্রকৃত কারণ প্রকাশ, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা, কালুরঘাটের সাবস্টেশন সংক্রান্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং বোয়ালখালীবাসীর স্বার্থে প্রয়োজনীয় বিদ্যুৎ অবকাঠামো রক্ষা করা। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও প্রয়োজনীয় কর্মসূচি অব্যাহত থাকবে। তবে টি কে গ্রুপের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Tags: বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট গ্রুপের বিরুদ্ধে মানববন্ধন চট্টগ্রামের তীব্র

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য