সারা দেশ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর কার্যালয় পরিদর্শনে নয়ন বড়ুয়া সুবল

Biplab das
Biplab das উপজেলা প্রতিনিধি,বোয়ালখালী
সেপ্টেম্বর ২২, ২০২৬
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর কার্যালয় পরিদর্শনে নয়ন বড়ুয়া সুবল
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর কার্যালয় পরিদর্শনে নয়ন বড়ুয়া সুবল
চট্টগ্রামের বোয়ালখালীতে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক সংস্কৃতিকর্মী সাংবাদিক বিপ্লব জলদাস এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংগঠনের কার্যালয় পরিদর্শন করেছেন বোয়ালখালীর কৃতী সন্তান, সম্বুদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও সম্বুদ্ধ বার্তার সম্পাদক নয়ন বড়ুয়া সুবল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টার দিকে বোয়ালখালী পৌরসভার আরাকান সড়কসংলগ্ন সংগঠনের প্রধান কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, বোয়ালখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া। সাক্ষাৎকালে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী-সংগঠক ও সাংবাদিক বিপ্লব জলদাসের সঙ্গে সংগঠনের বিভিন্ন কার্যক্রম, লোকসংস্কৃতি চর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন নয়ন বড়ুয়া সুবল। এ সময় সংগঠনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অতিথিদের অবহিত করা হয়। পাশাপাশি বোয়ালখালীর লোকসংস্কৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে পারস্পরিক সহযোগিতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
Tags: বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী নয়ন বড়ুয়া সুবল বিপ্লব জলদাস বোয়ালাখালী চট্টগ্রাম লোকসংস্কৃতি সাংস্কৃতিক কর্মকাণ্ড সংগঠনের কার্যালয় পরিদর্শন

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য