দুর্ঘটনা

আট দিন পর রাকিবের মরদেহ, শোকাহত মায়ের পাশে খুলনার জেলা প্রশাসক

মোঃ আল-মাহফুজ শাওন
মোঃ আল-মাহফুজ শাওন খুলনা জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ৯, ২০২৬
আট দিন পর রাকিবের মরদেহ, শোকাহত মায়ের পাশে খুলনার জেলা প্রশাসক
আট দিন পর রাকিবের মরদেহ, শোকাহত মায়ের পাশে খুলনার জেলা প্রশাসক
খুলনার ভৈরব নদীতে ট্রলার ও ফেরির সংঘর্ষের ঘটনায় নিখোঁজ হওয়ার আট দিন পর রাকিব খান (২৮)–এর মরদেহ উদ্ধার হয়েছে। প্রিয়জনকে হারিয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত। বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) খবর পেয়ে রাকিবের বাড়িতে যান জেলা প্রশাসক। সেখানে তিনি নিহতের মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে রাকিবের পরিবারের হাতে তাৎক্ষণিক নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত, সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদসহ জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট ইউনিয়নের শিয়ালীডাঙ্গা এলাকার কাছাকাছি পশুর নদীর পূর্বপাড় থেকে ভাসমান অবস্থায় রাকিব খানের মরদেহ উদ্ধার করে রূপসা নৌ পুলিশ। নিহত রাকিব খান রূপসা উপজেলার সেনের বাজার এলাকার হাজীগ্রামের মৃত বাকের খানের ছেলে। আট দিন ধরে নিখোঁজ থাকার পর রাকিবের মরদেহ ফিরে পাওয়ায় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। এমন কঠিন সময়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারের পাশে দাঁড়ানোয় কিছুটা হলেও সহায়তা পেয়েছে শোকসন্তপ্ত পরিবার। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের পরিবারের প্রতি প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
Tags: দিন রাকিবের মরদেহ শোকাহত মায়ের পাশে খুলনার

দুর্ঘটনা

খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু আক্রান্ত

খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) ডেঙ্গু পরীক্ষা করালে তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে...

অক্টোবর ৩, ২০২৬
বোয়ালখালীতে কড়লডেঙ্গা পাহাড়ে মিললো কৃষকের রক্তাক্ত মরদেহ,পুলিশ বলছে ‘মহিষের গুঁতোয় নিহত বোয়ালখালীতে কড়লডেঙ্গা পাহাড়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, পুলিশ বলছে ‘মহিষের গুঁতোয় নিহত’

চট্টগ্রামের বোয়ালখালীতে কড়লডেঙ্গা পাহাড়ি লেবুর বাগান থেকে আবদুল মাবুদ (৫৫) নামে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুল...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

0 মন্তব্য