সারা দেশ

দুর্গাপুরে সেচ্ছাসেবক দলের মাদক বিরোধী মানববন্ধন

Unknown reporter
Unknown reporter
অক্টোবর ১৫, ২০২৫
দুর্গাপুরে সেচ্ছাসেবক দলের মাদক বিরোধী মানববন্ধন

মাদক বিক্রি করে যারা - সমাজ ও দেশের শত্রু তারা’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা সেচ্ছাসেবক দল দুর্গাপুর ইউনিয়নের আয়োজনে ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায়, মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে সীমান্তবর্তী ফান্দা বাজার এলাকায় সর্বস্তরের অংশগ্রহনে মাদক বিরোধী এ কর্মসূচি পালিত হয়। 

উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মীর্জা নজরুল ইসলামের এর সঞ্চালনায়, ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ:সভাপতি ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি‘র সহ:সভাপতি আব্দুল্লাহ আল মামুন মুকুল, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জামাল উদ্দীন মাস্টার, ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন। এছাড়া বিএনপি ও তার অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ, স্থানীয় ছাত্র-শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, বাজারের ব্যবসায়ী সহ সকলেই মাদকবিরোধী মানববন্ধনে অংশনেন।

বক্তারা বলেন, মাদক আজ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তরুণ প্রজন্ম ও সমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
 

মোবাইলে ডেকে নিয়ে মুসলিম কলেজছাত্রীকে নিয়ে উধাও হিন্দু যুবক ১০দিনেও সন্ধান নেই মোবাইলে ডেকে নিয়ে মুসলিম কলেজছাত্রীকে নিয়ে উধাও হিন্দু যুবক ১০দিনেও সন্ধান নেই

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য