সারা দেশ

৩ মিনিটের বক্তব্যে ৮১ বার ‘স্যার’, মানিকগঞ্জের সিভিল সার্জনকে ঘিরে আলোচনা

জহুরুল ইসলাম জুয়েল
জহুরুল ইসলাম জুয়েল জেলা প্রতিনিধি,মানিকগঞ্জ
সেপ্টেম্বর ১, ২০২৬
৩ মিনিটের বক্তব্যে ৮১ বার ‘স্যার’, মানিকগঞ্জের সিভিল সার্জনকে ঘিরে আলোচনা
৩ মিনিটের বক্তব্যে ৮১ বার ‘স্যার’, মানিকগঞ্জের সিভিল সার্জনকে ঘিরে আলোচনা
মাত্র তিন মিনিটের বক্তব্যে ৮১ বার ‘স্যার’ সম্বোধন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস। হিসাব অনুযায়ী, বক্তব্যে গড়ে প্রতি ২ দশমিক ২২ সেকেন্ডে একবার করে ‘স্যার’ শব্দটি উচ্চারণ করেছেন তিনি। সোমবার (৩১ আগস্ট) সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে বক্তব্য দেওয়ার সময় এমনটি দেখা যায়। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ঊর্ধ্বতন কর্মকর্তাকে ‘স্যার’ বলে সম্বোধন করা সরকারি দাপ্তরিক পরিবেশে স্বাভাবিক বিষয়। তবে বক্তব্যের সময় শব্দটির ঘন ঘন ব্যবহার অনেকের দৃষ্টি আকর্ষণ করে। ফলে বক্তব্যের মূল বক্তব্যের পাশাপাশি ‘স্যার’ বলার বিষয়টিও উপস্থিতদের মধ্যে আলোচনার জন্ম দেয়। পরে বক্তব্যের ভিডিও বা এর অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা ও রসিকতা। কেউ কেউ তিন মিনিটের বক্তব্যে ৮১ বার ‘স্যার’ বলার বিষয়টিকে ব্যতিক্রমী ঘটনা হিসেবে উল্লেখ করেন। আবার অনেকে মন্তব্য করেন, বক্তব্যের মূল বিষয়বস্তুর চেয়ে ‘স্যার’ বলার সংখ্যাটিই বেশি আলোচিত হয়ে উঠেছে। এ বিষয়ে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের সরকারি মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
Tags: মিনিটের বক্তব্যে বার স্যার মানিকগঞ্জের সিভিল সার্জনকে

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য