মা-মাটি-মানুষের নেতা মোহাম্মদ মাসুদ: ঢাকা-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী
ঢাকা-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্মদল কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেছেন।
তিনি বলেছেন, “আমার লক্ষ্য একটি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত ও মাদকমুক্ত কেরানীগঞ্জ গড়া। এ অঞ্চলের প্রতিটি মানুষ যেন নিরাপদে, স্বাধীনভাবে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে—সেই পরিবেশ নিশ্চিত করাই আমার অঙ্গীকার।”
মোহাম্মদ মাসুদ জোর দিয়ে বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। জনগণ যাতে নিজের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারে, সেই অধিকার নিশ্চিত করতে হবে। “আমার ভোট আমি যাকে খুশি তাকেই দেব—এই মৌলিক অধিকার রক্ষায় কোন আপস করা যাবে না,” তিনি যোগ করেন।
তিনি বিগত সরকারের শাসনব্যবস্থাকে “ফাঁসিবাদী ও স্বৈরাচারী” আখ্যায়িত করে অভিযোগ করেন যে, তাদের আমলে দেশ ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। দেশ-বিদেশে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
মোহাম্মদ মাসুদ বলেন, “যারা দেশে বিশৃঙ্খলা করছে, যারা গণহত্যা চালিয়েছে—তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইনি প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করলেই দেশের মানুষ শান্তি ফিরে পাবে।”
কেরানীগঞ্জের উন্নয়ন ও আধুনিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি জনগণের সমর্থন কামনা করেছেন। তিনি বলেন, “আপনাদের ভালোবাসা ও আস্থা পেলে কেরানীগঞ্জকে একটি আধুনিক, সন্ত্রাসমুক্ত ও গণতান্ত্রিক অঞ্চলে পরিণত করব।
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...
যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

