সারা দেশ

কালিহাতীতে সড়ক দূর্ঘটনায় তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু, আহত ১০

Unknown reporter
Unknown reporter
অক্টোবর ৭, ২০২৫
কালিহাতীতে সড়ক দূর্ঘটনায় তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু, আহত ১০

টাঙ্গাইলের কালি হাতীতে ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বাংড়া এলাকায়।

নিহত শ্রমিকরা হলেন, কালিহাতীর কোনাবাড়ী এলাকার জহের আলী ও বানিয়াফৈর এলাকার এক জনের নাম মুক্তার আলী আরেক জনের নাম জানাযায়নি ।

মোবাইলে ডেকে নিয়ে মুসলিম কলেজছাত্রীকে নিয়ে উধাও হিন্দু যুবক ১০দিনেও সন্ধান নেই মোবাইলে ডেকে নিয়ে মুসলিম কলেজছাত্রীকে নিয়ে উধাও হিন্দু যুবক ১০দিনেও সন্ধান নেই

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একদল নির্মাণ শ্রমিক কাজ শেষে ঘুনি সালেঙ্গা এলাকা থেকে পিকআপভ্যানে করে এলেঙ্গার দিকে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস গাড়ীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে পিকআপে থাকা শ্রমিকরা ছিটকে রাস্তায় পড়ে যান।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে ১২ শ্রমিককে উদ্ধার করে  টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য